চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হলেন গায়ক জুবিন নটিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বাবা হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। গেল ১৪ সেপ্টেম্বর গণেশচতুর্থীর আবহেই জীবনে সবচেয়ে বড় সুখবর পেলেন এই গায়ক।

জানা গেছে, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। জুবিন জানিয়েছেন, মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন, ইতিমধ্যে বাড়িও ফিরেছেন তারা।

ছেলের নাম কী রাখা হবে, সে ভাবনাও এখনও চূড়ান্ত হয়নি। জুবিনের কথায়, আপাতত নাম নিয়ে ভাবার চেয়ে সদ্যোজাতকে ঘিরে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই বেশি ব্যস্ত তারা। বাবা হওয়ার আনন্দ যে তাকে বেশ ভাল ভাবেই ছুঁয়ে গেছে, তা গায়কের কথাতেই স্পষ্ট।

এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, এখন নাকি এক মুহূর্তের জন্যও ছেলেকে চোখের আড়াল করতে ইচ্ছে করছে না তার। অথচ কাজের সূত্রে খুব শিগগির দূরে যেতে হবে জুবিনকে। ডিসেম্বর মাসে তার আমেরিকা সফর রয়েছে। সেই সফরের কথা ভেবেই মন খারাপ হচ্ছে গায়কের। এত দিনের ব্যস্ত জীবনে মঞ্চ, গান, সফর সবই ছিল। কিন্তু বাবা হওয়ার পর অগ্রাধিকার যে খানিকটা বদলে গিয়েছে, তার কথাতেই সেই আভাস মিলেছে।

জুবিনের ব্যক্তিগত জীবন অবশ্য বরাবরই অনেকটা আড়ালে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরখণ্ডে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন তিনি। অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। এমনকি বিয়ের খবরও অনুরাগীরা জানতে পারেন ছবি প্রকাশ্যে আসার পরে। স্ত্রীর নাম বা পেশা নিয়েও প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি জুবিন। এমনকি বলিউডের পরিচিত মুখদের নিয়ে বড়সড় কোন নৈশভোজের অনুষ্ঠানও করেননি তারা।

Tags: জুবিন নটিয়ালবাবা হলেনসংগীতশিল্পী
Previous Post

ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত

Next Post

ইনফ্লুয়েন্সার ও মডেল নিধির ঝুলন্ত মরদেহ, যা বলছে পরিবার

Next Post

ইনফ্লুয়েন্সার ও মডেল নিধির ঝুলন্ত মরদেহ, যা বলছে পরিবার

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

পুলিশ আগের চেয়ে ভালো কাজ করছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT