চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনিস খেলোয়াড়রা নিরাপদে দেশে ফিরলেও খুঁজে পাননি লাগেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়ান গেমসের ২০তম আসর চলছে জাপানের আইচি-নাগোয়াতে। এ আসরের টেবিল টেনিস ইভেন্টে অংশগ্রহণ করা বাংলাদেশ দল দেশে ফেরার পথে পড়েছিল বেশ বিড়ম্বনায়। প্রায় তিন দিন থাইল্যান্ডে আটকে থাকার পর দেশে ফিরলেও এখনও খেলোয়াড় ও কর্মকর্তাদের লাগেজ পাওয়া যায়নি। 

ছয় সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল খেলা শেষে ২৬ সেপ্টেম্বর সকালে জাপানের নাগোয়া থেকে থাইল্যান্ডে পৌঁছায়। সেখান থেকে বাংলাদেশের বিমান ধরার কথা থাকলেও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজের সেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘ অব্যবস্থাপনার পর ২৮ সেপ্টেম্বর বিকেল চারটায় ঢাকায় নিরাপদে পৌঁছায় দলটি।

বাংলাদেশ টেবিল টেনিস দলের হেড কোচ মহসিন আলম ঝিনু চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘আমরা খেলা শেষে ২৬ তারিখ সকালে জাপানের নাগোয়া থেকে রওনা হয়ে জাপানে পৌঁছাই। তবে জাপানেও প্রাকৃতিক দুর্যোগ ও ফ্লাইট জটিলতার কারণে আমাদের রওনা হয়ে পৌঁছাতে সন্ধ্যার হয়ে যায়। থাই এয়ারওয়েজের যে ফ্লাইটে ঢাকায় আসার কথা ছিল সেটি দুই ঘণ্টা আগে ছেড়ে দেয়।’

‘থাইল্যান্ডে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজের প্রায় সব সেবা বন্ধ হয়ে যায়। তবে অন্যান্য যেসব ফ্লাইট ছিল তাদের সেবা চলমান ছিল। থাই এয়ারওয়েজের কর্মকর্তাদের বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় অনেকেই সেদিকে চলে গেছে। কর্তৃপক্ষ আমাদের আবাসনের কোনো ব্যবস্থা করেনি। ট্রানজিট যাত্রী হওয়ায় আমাদের বিমানবন্দর থেকে বেরও হতে দেয়া হয়নি। ২৬ এবং ২৭ সেপ্টেম্বর আমাদের খাওয়ার ব্যবস্থা করলেও ২৮ তারিখ আমরা কাউকে খুঁজে পায়নি।’

ঝিনু আরও বলেন, ‘আমাদের বিপদের সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সবসময় আমাদের সাথে যোগাযোগ রেখেছিল। ২৮ তারিখ সকাল থেকে আমাদের বিভিন্ন সময় বোর্ডিং পাস দেয়া হলেও সবশেষ বিকেল তিনটায় আমরা বিমান ধরতে পারি এবং চারটায় ঢাকায় এসে পৌঁছাই। এখন বিপদ হয়েছে আমাদের লাগেজ এখনও পৌঁছায়নি। আমরা সেভাবেই যে যার মতো বাসায় চলে গেছি। কর্তৃপক্ষ আমাদের লাগেজ হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’

‘আমাদের মতো একই সমস্যায় পড়েছিল বাংলাদেশ কাবাডি দল। তারা বিকেলে দেশে ফিরতে পারলেও লাগেজ খুঁজে পায়নি দলটি।’

Tags: অলিম্পিক অ্যাসেসিয়েশনটেবিল টেনিসবাংলাদেশমহসিনলিড স্পোর্টস
Previous Post

বিদেশে বাংলাদেশ মিশনে এমপিদের সফর ও সভা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Next Post

শৌচাগারে নেওয়ার পর উধাও ‘পিচ্চি রাজা’, বরখাস্ত ৫ পুলিশ

Next Post

শৌচাগারে নেওয়ার পর উধাও ‘পিচ্চি রাজা’, বরখাস্ত ৫ পুলিশ

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT