চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান নোঙর ট্রাস্টের

বিশ্ব নদী দিবস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানী ঢাকার পানি ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের নদী অধিকার ও আন্তর্জাতিক পানির ন্যায্য বণ্টন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি।

নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও পানি সম্পদ এবং জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশের অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা নদীর সঙ্গে গভীরভাবে জড়িত। তাই নদী রক্ষা শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ রক্ষার লড়াই।

ড. আইনুন নিশাত বলেন, অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা, সমতা ও পারস্পরিক স্বার্থের নীতি অনুসরণ করতে হবে। আন্তঃসীমান্ত নদীর পানি কোনো একক দেশের সম্পদ নয়।

তিনি বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই সমঝোতায় পৌঁছানো প্রয়োজন। তিস্তা নদীসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়েও বাংলাদেশকে তার যৌক্তিক দাবি অব্যাহত রাখতে হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় নিয়মিত তথ্য বিনিময়, যৌথ গবেষণা ও সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

নদী দখল, দূষণ ও অবৈধ স্থাপনা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীকে বাঁচাতে হলে এর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী উদ্ধারে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবেশবিদ, গবেষক ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পানিসম্পদের বিজ্ঞানভিত্তিক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার ওপরও জোর দেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, নোঙর ট্রাস্টের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকোন এবং সিজিইডির প্রধান নির্বাহী ড. আব্দুল ওয়াহাব।

এ ছাড়া এনভায়রনমেন্ট ইনোভেশন রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শাহ ইশরাত আজমেরী, হাওরাঞ্চলবাসীর আহ্বায়ক ড. হালিমদাদ খান ও অগ্রযাত্রায় নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশিরসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নদী অধিকার, আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা ও পানি নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের মতামতের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

Tags: অগ্রযাত্রায় নারী ফোরামআন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনাওয়ারপোনোঙর ট্রাস্টপানির ন্যায্য বণ্টনবিশ্ব নদী দিবস ২০২৬
Previous Post

জ্বরে এশিয়ান গেমস না খেলে ফিরে আসছেন শান্ত

Next Post

নাপিত থেকে ‘ভারত সেরা নাচিয়ে’ রিতেশ

Next Post

নাপিত থেকে ‘ভারত সেরা নাচিয়ে’ রিতেশ

বিদেশে বাংলাদেশ মিশনে এমপিদের সফর ও সভা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT