চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিপে একুশ শতকের সেরা ‘ব্রেকিং ব্যাড’, সেরা দশে কী কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

একুশ শতকের সেরা টেলিভিশন সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত ১০০ সেরা টিভি সিরিজের তালিকায় সিরিজটিকে একুশ শতকের সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তালিকাটি তৈরি করতে ৫০০ জনের বেশি অভিনেতা, লেখক, কলাকুশলী, নির্বাহীসহ টেলিভিশন অঙ্গনের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীর মতামত নেওয়া হয়। ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পর প্রচার শুরু হওয়া সিরিজগুলোর মধ্য থেকে প্রত্যেককে সর্বোচ্চ ১০টি করে পছন্দের সিরিজ বেছে নিতে বলা হয়েছিল।

ভিন্স গিলিগান নির্মিত ‘ব্রেকিং ব্যাড’-এ সাবেক রসায়নের শিক্ষক ওয়াল্টার হোয়াইটের চরিত্রে অভিনয় করেছেন ব্রায়ান ক্র্যানস্টন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর মাদক তৈরি ও বিক্রির জগতে জড়িয়ে পড়া ওয়াল্টার হোয়াইট ধীরে ধীরে একজন নির্মম মাদক সম্রাটে পরিণত হন- এই গল্পই সিরিজটির মূল উপজীব্য।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত এএমসি চ্যানেলে পাঁচটি সিজনে প্রচারিত হয় ‘ব্রেকিং ব্যাড’। প্রচারের সময় সিরিজটি ব্যাপক প্রশংসা পায় এবং একাধিক প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড জেতে। এর স্পিন-অফ সিরিজ ‘বেটার কল সল’ এবং পরবর্তী চলচ্চিত্র ‘এল ক্যামিনো: আ ব্রেকিং ব্যাড মুভি’ও দর্শকদের মধ্যে সাড়া ফেলে।

নিউইয়র্ক টাইমসের তালিকায় ‘ব্রেকিং ব্যাড’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়্যার’, তৃতীয় ‘ম্যাড মেন’। চতুর্থ স্থানে ‘সাকসেশন’ এবং পঞ্চম স্থানে ‘ফ্লিব্যাগ’।

শীর্ষ দশে আরও রয়েছে ‘গেম অব থ্রোনস’, ‘ভিপ’, ‘৩০ রক’, ‘কার্ব ইওর এনথুজিয়াজ’ ও ‘আটলান্টা’।

তবে জনপ্রিয় সিরিজ ‘দ্য সোপ্রানোস’ এই তালিকায় স্থান পায়নি। কারণ, সিরিজটির প্রথম পর্ব প্রচারিত হয়েছিল ১৯৯৯ সালে, অর্থাৎ নিউইয়র্ক টাইমসের নির্ধারিত ২০০০ সাল থেকে তালিকাভুক্তির সময়সীমার আগেই। টার্কি টুডে

Tags: একুশ শতকটেলিভিশন সিরিজনিউ ইয়র্ক টাইমসব্রেকিং বেডসিরিজহলিউড
Previous Post

সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে: মতিউর রহমান চৌধুরী

Next Post

‘২ কোটি টাকার নিচে নেব না’, ভিডিও ভাইরালের পর পিডিবির প্রকৌশলী বরখাস্ত

Next Post

‘২ কোটি টাকার নিচে নেব না’, ভিডিও ভাইরালের পর পিডিবির প্রকৌশলী বরখাস্ত

জামিন নামঞ্জুর, এমপি গাজী নজরুল ইসলাম কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT