চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছরে চ্যানেল আই, থাকছে সিনেমা-নাটক-আড্ডার মহোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’- এই স্লোগানে ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দাজুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে নানা বর্ণাঢ্য আয়োজন।

এ ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইফাতারা ইরা এবং পরিচালনা করেছেন স্বপ্না রেজা।

বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। এতে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদসহ অনেকে। বিকেল ৫টা ৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।

১ অক্টোবর রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিল্লুর রহমান। সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’।

সকাল ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব।

বিকেল ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’।

রাত ৯টা ৩৫ মিনিটে এবং ২ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’।

রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। এতে অংশ নেবেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন।

২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে এবং ৩ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।

Tags: চ্যানেল আইন মানবপ্রতিষ্ঠাবার্ষিকীশাইখ সিরাজ
Previous Post

সৈয়দপুরে সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

Next Post

বন্যায় থমকে আছে নেপালের পর্যটন, চরম বিপাকে লাখো মানুষ

Next Post

বন্যায় থমকে আছে নেপালের পর্যটন, চরম বিপাকে লাখো মানুষ

সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে: মতিউর রহমান চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT