চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করে সিঙ্গাপুরের সাথেও পারল না বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপ ২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফিফা আসিয়ান কাপে গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বেশ লড়াইয়ের চেষ্টা করেছে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলার চেষ্টাও ছিল। কিন্তু ৯০ মিনিটে কোন গোল আদায় করে নিতে পারেনি জামাল ভূঁইয়ার দল। উল্টোদিকে সিঙ্গাপুর একমাত্র গোল তুলে ১-০তে জয়ে মাঠ ছেড়েছে। থমাস ডুলির শিষ্যরা প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর এদিনও পেরে উঠল না। গ্রুপপর্বে বাকি এক ম্যাচ বাংলাদেশের, খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখেছিল বাংলাদেশ। প্রথমার্ধের ১৬ মিনিটে একটি সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। সিঙ্গাপুরের ডি-বক্সে ক্রস দেন শমিত, বল কাজে লাগানোর কেউ ছিলেন না কেউ।

ম্যাচের ১৭ মিনিটে উই-ইয়ং সংয়ের পাসে লক্ষ্য বরাবর শট নেয় ইলহান ফান্দি আহমাদ, সিঙ্গাপুরের সেই প্রচেষ্টা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ১৯ মিনিটে শ্রাবণের ছুঁড়ে দেয়া একটি লং থ্রো থেকে প্রতিপক্ষের ডি-বক্সে বল নিয়ে ঢোকেন শুকি ইতোফুসা, সেখান থেকেও গোলের সুযোগ গড়তে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ৩৩ মিনিটে ফ্রি-কিক থেকে কিওগা নাকামুরার শট সরাসরি ঠেকিয়ে দেন শ্রাবণ। বল পান জ্যাকব উইলিয়াম, তার শট ব্লক করেন তারিক কাজী। ৩৫ মিনিটে হারিস স্টুয়ার্টের হেড প্রতিহত করতে পারেননি শ্রাবণ। ১-০তে এগিয়ে যায় সিঙ্গাপুর। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ, ১-০তে পিছিয়ে বিরতিতে যায় জামালের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে থাকে বাংলাদেশ। ৪৭ মিনিটে স্টুয়ার্টের বাইরে থেকে নেয়া শট ঠেকিয়ে দেন শ্রাবণ। ৬২ মিনিটে পরপর দুটি কর্নার পেলেও সুযোগ গড়তে পারেনি বাংলাদেশ। ৬৩ মিনিটে শমিতের আক্রমণ ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার।

ম্যাচের ৬৫ মিনিটে জামালের ক্রস থেকে আবারও বল পান শমিত, তার হেড পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। ৮০ মিনিটে ফাহমিদুল ইসলামের ক্রস থেকে হেড করেন রাকিব। সেটা আটকান স্টুয়ার্ট। শেষদিকে একের পর এক বাংলাদেশের চেষ্টা রুখে দেয় সিঙ্গাপুরের রক্ষণ। শেষে ওই এক গোলই হয়ে ওঠে বাংলাদেশের গলার কাঁটা ও সিঙ্গাপুরের জয়ের নায়ক।

টানা দুই হারে বাংলাদেশ টেবিলে তলানিতে আছে। একটি করে জয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে মালয়েশিয়া, দুইয়ে ইন্দোনেশিয়া, তিনে সিঙ্গাপুর।

Tags: ইন্দোনেশিয়াফিফা আসিয়ান কাপবাংলাদেশলিড স্পোর্টসলিড স্পোর্টসবাংলাদেশসিঙ্গাপুর
Previous Post

হামে আরও ৩ শিশুর মৃত্যু

Next Post

সৈয়দপুরে সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

Next Post

সৈয়দপুরে সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

২৮ বছরে চ্যানেল আই, থাকছে সিনেমা-নাটক-আড্ডার মহোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT