চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসআরএফটিআইয়ে সংঘর্ষ: প্রতিবাদে সরব অনুরাগ-সৃজিতরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) শিক্ষার্থী ও অখিল ভারত গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। রবিবার এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, সৃজিত মুখার্জী, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন, নির্মাতা-অভিনেতা কমলেশ্বর মুখার্জী, সুদেষ্ণা রায়, প্রদীপ্ত ভট্টাচার্য, সুব্রত সেন ও কৌশিক গাঙ্গুলীসহ অনেকে।

এসআরএফটিআই শিক্ষার্থী ইউনিয়নের একটি বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করে অনুরাগ কাশ্যপ লেখেন, ‘বাংলায় ভোট চুরি করার কারণ এটাই ছিল। এটা তো সবে শুরু, আরও অনেক কিছু হবে।’

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুরাগের এমন সমালোচনার সাথে সহমত জানিয়েছেন বহু মানুষ। অনেকেই তার পোস্টটিও শেয়ার করেছেন।

এসআরএফটিআই ক্যাম্পাসের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী। ফেসবুকে তিনি লেখেন, ‘এসআরএফটিআই ক্যাম্পাসের ভেতরের সহিংসতা ও বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানাই। পুলিশ ও প্রশাসনের উচিত দ্রুত দোষীদের আইনের আওতায় আনা।’

অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি লেখেন, ‘পড়াশোনা না করেই যারা শিক্ষাপ্রতিষ্ঠানের গেট টপকে ঢোকার সংস্কৃতিতে অভ্যস্ত, তারা সংস্কৃতিবিহীন ও অশিক্ষিত তো বটেই, অনেকাংশেই গুন্ডা।’

তিনি আরও প্রশ্ন তোলেন, অখিল ভারত গ্রাহক পঞ্চায়েতের মতো একটি সংগঠন কীভাবে এসআরএফটিআইয়ের অডিটোরিয়ামে সভা করার অনুমতি পেল। শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস তারা কোথা থেকে পেল? সেই প্রশ্নও তোলেন ঋত্বিক। সভার অনুমতি দেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের ভূমিকা তদন্তেরও দাবি জানান তিনি।

নির্মাতা ও অভিনেতা কমলেশ্বর মুখার্জী প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত একটি সরকারি চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন বা শিল্পকলার সঙ্গে সম্পর্ক নেই- এমন একটি সংগঠনকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলো কীভাবে।

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় তাদের ‘দেশদ্রোহী’ বলা হলো কেন, সেই প্রশ্নও তুলেছেন কমলেশ্বর। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেন চলচ্চিত্র অঙ্গনের অনেকের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, সত্যজিৎ রায় বা উত্তম কুমারের শতবর্ষ উদযাপনে যারা অংশ নিচ্ছেন, তারা শতবর্ষ পর চলচ্চিত্রের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কেন প্রতিবাদ করছেন না।

ঋদ্ধি আরও বলেন, বিভিন্ন সময় ক্ষমতাসংশ্লিষ্টদের সঙ্গে থাকা ব্যক্তিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় না থেকে এই ঘটনার বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন।

পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এসআরএফটিআই ক্যাম্পাসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তার দাবি, আহত শিক্ষার্থীদের রক্তের চিহ্ন রয়েছে ছবিতে। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আর কত মারবি? আর কত ভয় দেখাতে পারবি? কাদের মেরে দুনিয়া জয় করবি? সব হিসাব হবে।’

চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার সুব্রত সেনও ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসআরএফটিআইয়ে যা ঘটেছে, তার নিন্দা জানানোর ভাষা নেই। চলচ্চিত্র, টেলিভিশন ও দৃশ্যশিল্পের সঙ্গে যুক্ত সবাইকে সামনে এসে প্রতিবাদ করার এবং দোষীদের শাস্তির দাবি জানানোর আহ্বান জানান তিনি।

নির্মাতা সুদেষ্ণা রায় বলেন, এসআরএফটিআইয়ে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার যথাযথ তদন্ত হওয়া দরকার। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী বলেন, এফটিআইআই ও এসআরএফটিআই ভারতের চলচ্চিত্র শিক্ষার গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে এর আগে বিভিন্ন সময় শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে আন্দোলন হয়েছে। তবে রবিবারের ঘটনা সেই ধরনের নয় বলে মন্তব্য করেন তিনি।

কৌশিক গাঙ্গুলী প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কোনো জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা ভাড়া দেওয়ার আগে সেখানে আয়োজিত কর্মসূচির সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক বা প্রাসঙ্গিকতা আছে কি না, তা বিবেচনা করা উচিত। শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণ অনুষ্ঠানস্থলের মতো ভাড়া না দেওয়ারও আহ্বান জানান তিনি।

রবিবার এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থী ও অখিল ভারত গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: অনুরাগ কাশ্যপঅভিনেতা ঋত্বিক চক্রবর্তীঋদ্ধি সেনকৌশিক গাঙ্গুলীনির্মাতা-অভিনেতা কমলেশ্বর মুখার্জীপ্রদীপ্ত ভট্টাচার্যসুদেষ্ণা রায়সুব্রত সেনসৃজিত মুখার্জী
Previous Post

কাউকে খুশি করতে নয়, দেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

বন্ধ পাটকল চালুর উদ্যোগ সরকারের

Next Post
ছবি: সংগৃহীত।

বন্ধ পাটকল চালুর উদ্যোগ সরকারের

দেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT