চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে দাপট দেখালেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বিশ্ব সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। রবিবার (২৮ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল এর ৪৩তম আসর।

এবারের আয়োজনে সবচেয়ে বড় পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন পপ তারকা টেইলর সুইফট। ‘দ্য ফেইট অব অফেলিয়া’ গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো ভিএমএর ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার উঠল সুইফটের হাতে।

শুধু তাই নয়, এবারের আয়োজনে প্রথমবার চালু হওয়া ‘শিল্পী পরিচালক সম্মাননা’ও পেয়েছেন টেইলর সুইফট। ফলে ভিএমএর এবারের আসরে নতুন ইতিহাসও গড়েছেন এই তারকা।

তবে সবচেয়ে বেশি পুরস্কার জিতে রাতটি নিজের করে নিয়েছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ১৩টি মনোনয়নের মধ্যে ‘বর্ষসেরা শিল্পী’, ‘সেরা নৃত্য’সহ মোট সাতটি পুরস্কার পেয়েছেন তিনি।

এবারের ভিএমএর সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় হিপহপ তারকা স্নুপ ডগ। ভিএমএর মঞ্চে এর আগে ১৩ বার মনোনয়ন পেলেও এবারই প্রথম উপস্থাপকের ভূমিকায় দেখা গেল তাকে। অবশ্য এর আগে একাধিকবার ভিএমএর মঞ্চে সংগীত পরিবেশন করেছেন এই তারকা।

এক নজরে ভিএমএ ২০২৬-এর বিজয়ীরা
বর্ষসেরা ভিডিও: টেইলর সুইফট – ‘দ্য ফেইট অব অফেলিয়া’
সেরা নবাগত শিল্পী: সিয়েনা স্পাইরো
সেরা নৃত্য: ম্যাডোনা – ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
বর্ষসেরা শিল্পী: ম্যাডোনা
সেরা যৌথ পরিবেশনা: ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার – ‘ব্রিং ইউর লাভ’
সেরা পপ: লিসা – ‘ড্রিম’
বর্ষসেরা গান: বিটিএস – ‘সুইম’
সেরা হিপহপ: কার্ডি বি ও কেহলানি – ‘সেইফ’
সেরা আরঅ্যান্ডবি: ব্রুনো মার্স – ‘আই জাস্ট মাইট’
সেরা বিকল্প সংগীত: অলিভিয়া রদ্রিগো – ‘দ্য কিউর’
সেরা লাতিন: ব্যাড বানি – ‘নুয়েভায়োল’
সেরা কে-পপ: বিটিএস – ‘সুইম’
সেরা কান্ট্রি: এলা ল্যাংলি – ‘চুজিন টেক্সাস’
সেরা পরিচালনা: টেইলর সুইফট – ‘ওপালাইট’
সেরা শিল্প নির্দেশনা: পিঙ্কপ্যান্থারিজ
সেরা চিত্রগ্রহণ: ম্যাডোনা – ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
সেরা সম্পাদনা: সাবরিনা কার্পেন্টার – ‘হাউজ ট্যুর’
সেরা নৃত্য পরিকল্পনা: ম্যাডোনা – ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
সেরা দৃশ্যপ্রভাব: আরিয়ানা গ্রান্ডে – ‘হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি’

 

Tags: এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসটেইলর সুইফটপপ তারকাপপসম্রাজ্ঞীম্যাডোনালিড বিনোদন
Previous Post

সাজেকে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

Next Post

কাউকে খুশি করতে নয়, দেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

কাউকে খুশি করতে নয়, দেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসআরএফটিআইয়ে সংঘর্ষ: প্রতিবাদে সরব অনুরাগ-সৃজিতরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT