চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়াই হালান্ডদের বিপক্ষে জয় পর্তুগালের, আবারও জয়হীন জার্মানি

উয়েফা নেশনস লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগে এখনও জয়ের দেখা পাচ্ছে না জার্মানি। বিশ্বকাপ থেকে দ্রুত বিদায়ের পর, ইয়ূর্গেন ক্লপের দায়িত্ব নেয়া। আশার আলো দেখছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে ড্র, দ্বিতীয় ম্যাচে তুলনামূলক শক্তিতে পিছিয়ে থাকা গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হার জুটল। ঘরের মাঠে অপ্রতিরোধ্য আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে রুখে দিয়েছে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই। আরেক নাটকীয় ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিছে আয়ারল্যান্ড।

সবকিছু ছাপিয়ে শিরোনামে জার্মানি। বিশ্বকাপের পর পদত্যাগ করেন কোচ জুলিয়ান নাগেলসম্যান, দায়িত্ব আসে ক্লপের হাতে। মনে করা হচ্ছিল লিভারপুলের মতো প্রত্যাবর্তনের গল্প লিখবে জার্মানি। প্রথম দুই ম্যাচে ধাক্কা, ঘরে গ্রিসের বিপক্ষে ফিনিশিং অভাব এবং মিডফিল্ডে বেশ ছন্দহীন ছিল দলটি। ৭৪ মিনিটে গ্রিসের একমাত্র গোলটি করেন দিমিত্রিওস কুরবেলিস, জিতে মাঠ ছাড়ে দল।

এদিকে ৯০ মিনিট রোনালদোকে ছাড়া খেলেছে পর্তুগাল। নরওয়ের মাঠে হালান্ডদের হারিয়েছে। ১৭তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে লিড নেয় পর্তুগাল। ৫১ মিনিটে হালান্ডের গোলে সমতায় ফেরে নরওয়ে। ৫৪ মিনিটে আবারও পর্তুগিজদের লিড এনে দেন গনসালো রামোস। ৫৮ মিনিটে নরওয়েজিয়ানদের জালে তৃতীয় গোলটি করেন রামোস, ভিএআর সিদ্ধান্তে সেটি অফসাইড। ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

আরেক ম্যাচ আয়ারল্যান্ড এবং ইসরায়েলের। গাজা হামলার প্রতিবাদের প্রথমে ইসরায়েলের বিপক্ষে খেলতে চায়নি আইরিশরা। পরে ভোটে সিদ্ধান্ত নেয় খেলবে। গাজায় হামলা ও নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে নেমেছিল আয়ারল্যান্ড। ৩-০ ব্যবধানে জিতেছে তারা। ১৩ মিনিটে আয়ারল্যান্ডকে লিড এনে দেন ট্রয় প্যারট। ১৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যাডাম আইডাহ। ২৫ মিনিটে তৃতীয় গোলটি করেন জ্যাক ময়লান।

সার্বিয়ার মাঠে ডাচদের হয়ে জোড়া গোল করেন মেক্স মেরদিঙ্ক। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে নেদারল্যান্ডসকে লিড এনে দেন। ৪৬ মিনিটে লুকা জোভিকের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৯ মিনিটে মেরদিঙ্কের জোড়ায় জয়সূচক গোল পায় নেদারল্যান্ডস।

ঘরের মাঠে ওয়েলসকে ২-০ গোলে হারিছে ডেনমার্ক। প্রথমার্ধে কোন জালের দেখা পায়নি দুই দল। ৫৩ মিনিটে ওয়েলসের বেন ডেভিসের ভুল গোলে লিড পায় ডেনিশরা। দ্বিতীয় গোলটি করেন গুস্তাভ ইসাকসেন।

সোমবার রাতে নেশনস লিগে বাংলাদেশ সময় পৌনে ১২টায় বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। সুইডেনের বিপক্ষে পোল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে হাঙ্গেরি।

Tags: গ্রিসজার্মানিনরওয়েনেদারল্যান্ডসনেশনস লিগপর্তুগাললিড স্পোর্টস
Previous Post

তীব্র গরমের মধ্যে বৃষ্টির আভাস

Next Post

সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে হিন্দুত্ববাদীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

Next Post
ছবি: সংগৃহীত।

সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে হিন্দুত্ববাদীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

হিমালয়ে তুষারধসে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT