চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের বিপক্ষে যে প্রতিশোধের তাড়না শমিতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফিফা আসিয়ান কাপে সোমবার ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর এবার প্রতিপক্ষ সিঙ্গাপুর। গত এক বছরে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, হেরেছে দুটিতেই। সেই দুই হারের শোধ নিতে মাঠে নামতে চান বাংলাদেশের মিডফিল্ডার শমিত সোম।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি। ফিফা আসিয়ান কাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর ফিরতি লেগে সিঙ্গাপুরের মাঠেও ১-০ গোলে হারে লাল-সবুজের দল। দুটি ম্যাচেই বাংলাদেশের একাদশে ছিলেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত।

ম্যাচের আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় শমিত জানান প্রতিশোধ নেয়ার কথা। বলেছেন, ‘গত এক বছরে দলটির বিপক্ষে আমরা দুটি ম্যাচ খেলেছি। এরপর আসিয়ান কাপে তারা ইন্দোনেশিয়ার বিপক্ষে কীভাবে খেলেছে, সেটিও আমরা দেখেছি। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি-কীভাবে তাদের আক্রমণ ভোঁতা করতে হবে এবং নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমরা পুরোপুরি প্রস্তুত থাকার চেষ্টা করছি। আশা করছি, কালকের ম্যাচে ভালো একটা ফল আসবে। অতীতে তাদের কাছে আমরা দুবার হেরেছি, তাই এবার একটা প্রতিশোধ নেওয়ার তাগিদ আছে।’

মালয়েশিয়ার বিপক্ষে হতাশার পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন শমিত। বলেছেন, ‘দলের ভেতরের পরিবেশ এখন বেশ ভালো। সত্যি বলতে, মালয়েশিয়া ম্যাচে আমরা যেমনটা খেলেছি, তাতে কেউই খুশি নই, মন সবারই ভারাক্রান্ত। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া আমাদের দেখাতে হবে। সবচেয়ে বড় কথা হলো-অতীতে আটকে না থেকে আমাদের সামনের ম্যাচের দিকে তাকাতে হবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সামর্থ্যের ওপরও আস্থা আছে শমিতের। তিনি বলেন, ‘এখন পুরো মনোযোগ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে। যেহেতু এর আগে তাদের বিপক্ষে আমরা খেলেছি এবং ভালো লড়াইও করেছি, তাই আত্মবিশ্বাস এখনও আমাদের আছে। কালকের ম্যাচে ভালো করার এবং কাঙ্ক্ষিত ফল পাওয়ার দারুণ এক তাড়না কাজ করছে সবার মধ্যে।’

ফিফা এশিয়ান কাপের মতো বড় মঞ্চে প্রথমবার অংশ নেওয়ার অভিজ্ঞতাটিও বাংলাদেশের জন্য বিশেষ বলে মনে করেন শমিত। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্তি নিয়ে দেশে ফিরতে চান তারা।

শমিত বলেন, ‘ফিফা এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে খেলতে পারাটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়। এখানে আমরা লড়ছি বেশ শক্তিশালী কিছু প্রতিপক্ষের বিপক্ষে। আমরা ঠিক এই জায়গাতেই নিজেদের দেখতে চেয়েছিলাম। দেশ হিসেবে ফুটবলে উন্নতি করতে হলে এই মানের প্রতিযোগিতায় খেলার সামর্থ্য অর্জন করতেই হবে।’

সিঙ্গাপুরকে সমীহ করলেও নিজেদের সুযোগের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তার মতে, আগের দুই ম্যাচে ভালো ফল পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।

বলেছেন, ‘সিঙ্গাপুর অত্যন্ত গোছানো একটি দল, তাদের প্রতি পূর্ণ সম্মান আমাদের রয়েছে। এর আগে তারা আমাদের দুবার হারিয়েছে। তবে এটাও ঠিক যে তাদের বিপক্ষে অতীতে আমরা ভালো মুহূর্ত তৈরি করেছি এবং সাফল্যের সুযোগও পেয়েছিলাম। সিঙ্গাপুরে কিংবা কিছুদিন আগে ঢাকায় খেলা ম্যাচগুলোতে আমরা আরও ভালো ফল পেতেই পারতাম।’

Tags: ইন্দোনিশয়াফিফা আসিয়ান কাপবাংলাদেশলিড স্পোর্টসশমিতসিঙ্গাপুর
Previous Post

নিউইয়র্কে গ্লোবাল ইনভেস্টরদের নিয়ে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

Next Post

সুস্থ বার্ধক্যের চাবিকাঠি মস্তিষ্কের যত্ন

Next Post

সুস্থ বার্ধক্যের চাবিকাঠি মস্তিষ্কের যত্ন

ছবি: সংগৃহীত

মানুষের মধ্যে ভালো-মন্দ দুটোই কি থাকে? ইসলাম কী বলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT