চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি-থ্রি ট্রফি: আইকন ড্রাফটে মিরাজ-মুশফিকরা কে কোন দলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নতুন ঘরোয়া কাঠামো ‘ডি-থ্রি ট্রফি’র আনুষ্ঠানিক উদ্বোধন। এনসিএল টি-টুয়েন্টি, বিসিএল ওয়ানডে ও বিসিএল প্রথম শ্রেণির (চার দিনের) তিন ফরম্যাটেই অংশ নেবে অভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টকে সামনে রেখে হয়েছে আইকন ক্রিকেটার ড্রাফট। আইকন হিসেবে দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ডি-থ্রি’ কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একাংশে অনুষ্ঠিত হয় আইকন ড্রাফট। সেখানে প্রথমে আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। তারা দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজকে। দ্বিতীয় ডাকে সুযোগ পায় ফরচুন গ্রুপ। তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়েছেন তাওহীদ হৃদয়।

তৃতীয় ডাকের সুযোগ পাওয়া একমি গ্রুপ বেছে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। চতুর্থ ডাক পেয়ে সেভেন রিংস সিমেন্ট গ্রুপ দলে নেয় অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। পঞ্চম ডাকের সুযোগ পাওয়া এইস ব্লু স্টার্সের আইকন হয়েছেন নুরুল হাসান সোহান। সবশেষে সিটিজেনস ব্যাংক তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে নাঈম শেখকে।

আগামী ১৫ ডিসেম্বর বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে ‘ডি-থ্রি ট্রফি’। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও এই পর্বের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে প্রথম শ্রেণির প্রতিযোগিতা। সবশেষে আগামী বছরের মে মাসে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে পূর্ণতা পাবে তিন ফরম্যাটের এই কাঠামো।

‘ডি-থ্রি’তে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টুয়েন্টিতে ১৯টি, ওয়ানডেতে ১৬টি এবং প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ৭টি ম্যাচ রাখা হয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন ১২টি এবং সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

Tags: আইকন ড্রাফটআমিনুলডি-থ্রি ট্রফিতামিমবিসিবিলিড স্পোর্টস
Previous Post

৭,২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দিবে পিকেএসএফ

Next Post

তীব্র গরমের মধ্যে বৃষ্টির আভাস

Next Post
ছবি: সংগৃহীত।

তীব্র গরমের মধ্যে বৃষ্টির আভাস

রোনালদোকে ছাড়াই হালান্ডদের বিপক্ষে জয় পর্তুগালের, আবারও জয়হীন জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT