চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে-তাসনিম জারার প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

রাজধানীর মিরপুরে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টার পরিদর্শন শেষে এনসিপি নেত্রী তাসনিম জারা বলেছেন, স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তার প্রশ্ন, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও পুলিশ কেন তা ঠেকাতে পারেনি? এমন পরিস্থিতি থাকলে মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে?

রোববার ২৭ সেপ্টেম্বর মিরপুর–১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দেখতে গিয়ে এ কথা বলেন তাসনিম জারা।

ঘটনাস্থলে পুলিশও ছিল। ডিএমপি কমিশনারও বলেছেন, অল্প সময়ের মধ্যে নয়, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের লোকজন পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন বলেও জানা গেছে। এরপরও কেন এমন ভাঙচুর হলো, সেটি নিয়ে বিস্ময় প্রকাশ করে তাসনিম জারা বলেন, পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা দরকার।

তাসনিম জারা বলেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধেও অভিযোগ আছে। জয়পুরহাটে একজনকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বহিষ্কার করলেই হবে না; ক্ষমতায় আসার পর স্থানীয় নেতারা কেন দখলের সুযোগ পাচ্ছেন, সেটিও খতিয়ে দেখতে হবে।

রাড্ডা সেন্টারটি প্রায় ৫০ বছর ধরে এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শুধু টিকাদান নয়, এখানে মা ও শিশুদের নানা সেবা দেওয়া হতো। এখন ধ্বংসযজ্ঞের কারণে এসব সেবা ব্যাহত হচ্ছে। তাসনিম জারা পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গেও কথা বলেন। চিকিৎসাসেবার বর্তমান অবস্থার খোঁজখবর নেন।

জারা সাংবাদিকদের বলেন, টিকাদানের রেজিস্টার খাতা ও দুটি ট্যাব নেই। এ কারণে কোন শিশুর কখন টিকা দেওয়ার কথা, সে তথ্য পাওয়া যাচ্ছে না। আগে রেজিস্টার দেখে অভিভাবকদের ফোন করে টিকার সময় জানানো হতো। এখন কর্মীরা নিজেদের ফোন ব্যবহার করে যতটা সম্ভব যোগাযোগ করছেন। রোদে বাইরে বসে শিশুদের টিকা নিতে হচ্ছে। ভিড়ের কারণে কেউ কেউ ফিরে যাচ্ছেন।

কোনো শিশুর টিকার কার্ড হারিয়ে গেলে সমস্যাটি আরও বড় হবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, নিয়মিত টিকা থেকে অনেক শিশু বঞ্চিত হতে পারে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নিয়ে শিশুদের সর্বশেষ ও পরবর্তী টিকার তথ্য সংগ্রহ করতে হবে। রেজিস্টার পুনরায় তৈরি করতে হবে। কোনো শিশু যেন টিকার আওতার বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে। তা না হলে সংক্রামক রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হতে পারে।

স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাসনিম জারা বলেন, কর্মীরা ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না। খাবার খাওয়ারও ব্যবস্থা নেই। তাই ব্যবহারযোগ্য কক্ষগুলো দ্রুত খুলে দিয়ে সেবাদানের পরিবেশ তৈরি করা দরকার।

Tags: আইনশৃঙ্খলা পরিস্থিতিতাসনিম জারারাড্ডা সেন্টার ভাঙচুর
Previous Post

ড্রামে বস্তাবন্দি লাশ উদ্ধারের চারদিন পর রহস্য উদঘাটন

Next Post

গোলটেবিল বৈঠকে বক্তারা: ফুসফুসের সুস্থতায় সমন্বিত উদ্যোগ জরুরি

Next Post

গোলটেবিল বৈঠকে বক্তারা: ফুসফুসের সুস্থতায় সমন্বিত উদ্যোগ জরুরি

ছবি: সংগৃহীত

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় হাসনাত-আসিফ-পাটওয়ারী কার কী প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT