চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দুস্কৃতিকারীরা জায়গা দখল করতে গিয়েছিল। এ ঘটনায় সংক্ষিপ্ত তদন্ত হয়েছে। আমরা জানতে পেরেছি এ ঘটনায় ওসির দায়িত্বে অবহেলা ছিল। তদন্তের পর শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং রুজু করা হবে। এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারকে স্পট ভিজিটের জন্য পাঠিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা যে দলের হোক আমলে নেওয়া হবে না। যারা অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ সময় রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভাঙচুর হয়েছে। আমি এটা ভিডিওতে দেখলাম। এই বিষয়ে তার পক্ষ থেকেও কোনো মামলা করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯৯৯-এ টেলিফোন পাওয়ার পরে তিনজন গ্রেফতার হয়েছে। কিছু আলামত উদ্ধার হয়েছে। গুলির খোসা-টোসা পাওয়া গেছে। আর কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এই বিষয়ে যেহেতু বিষয়টা তদন্তাধীন এবং মামলা দায়ের হবে বলে জেনেছি, তখন সে বিষয়ে অগ্রগতি পরে জানানো যাবে।’

শাহ আলী থানার ওসির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বদলি চুড়ান্ত নয়। আপনারা জানেন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত হয়েছে। ওসির সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্পর্ক থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ পাওয়ায় মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জাসদ কার্যালয় থেকে প্রায় দেড়শ মানুষকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কোনো অনুমতি না নিয়েই আলাপ আলোচনা করতে পারে। তবে আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল, জাসদ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বৈঠক করছিল এবং তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সে জন্য জাসদ কার্যালয় থেকে প্রায় দেড়শ মানুষকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে ২৭ জন বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আটক করা হয়নি।

Tags: পুলিশের অবহেলাসালমান মুক্তাদিরস্বরাষ্ট্রমন্ত্রীস্বাস্থ্যকেন্দ্রে হামলা
Previous Post

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে সরকার: মাহদী আমিন

Next Post

নেপালে হিমলুং হিমাল বেস ক্যাম্পে তুষারধস, নিখোঁজ ১০

Next Post
ছবি: সংগৃহীত

নেপালে হিমলুং হিমাল বেস ক্যাম্পে তুষারধস, নিখোঁজ ১০

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ৭১০ মিলিয়ন ইউরোর মানবিক সহায়তা ঘোষণা ইইউর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT