চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে সরকার: মাহদী আমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন (সংগৃহীত)।

ছবি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে। রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন  তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের একটি ক্লিনিকে হামলার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে উপদেষ্টা মাহদী আমিন বলেন, সফর শেষে দেশে ফেরার কারণে ঘটনাগুলো সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হয়েছেন। ইতোমধ্যে মিরপুর-১ নম্বরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

মাহদী আমিন স্পষ্ট করে বলেন, কোনো অপরাধী যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনৈতিক দলের প্রভাব খাটানোর চেষ্টা করে, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারও নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে; তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বাহিনীগুলো আইন প্রয়োগে অত্যন্ত তৎপর রয়েছে। যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানেই দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে সরকার যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোর হস্তে দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: আইন অমান্যকারীকঠোর অবস্থানমাহদী আমিন
Previous Post

বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা তাওকিরের চাইনিজ কুড়াল হাতে ভিডিও ভাইরাল

Next Post

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নেপালে হিমলুং হিমাল বেস ক্যাম্পে তুষারধস, নিখোঁজ ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT