চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডের শতাধিক কর্মী ছাঁটাইয়ের পেছনে কী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের শেয়ারহোল্ডার স্যার জিম র‍্যাটক্লিফ কঠোর ব্যয়-সংকোচন নীতি প্রণয়ন করেছেন। ক্লাবের ৩২২টি পদ থেকে ছাঁটাই করা হয়েছে কর্মীদের। এটি মোট কর্মীসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

২০২৫/২৬ মৌসুমের পূর্ণাঙ্গ হিসাব থেকে জানা যাচ্ছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত গত দুবছরে ক্লাবের কর্মীসংখ্যা ১,১২৭ থেকে কমে ৮০৫তে এসেছে। অর্থাৎ, ২৮.৬ শতাংশ কর্মী কমেছে এসময়ে। বড় ছাঁটাই হয়েছে ক্লাবের নিজস্ব মিডিয়া ও বাণিজ্যিক বিভাগে। এসব বিভাগে কর্মীসংখ্যা যথাক্রমে ৪৫ শতাংশ ও ৪৪ শতাংশ কমানো হয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলোতে টিকিটিংসহ ১৬১টি পদ কমানো হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট কর্মী, যেমন স্কাউটিং ও একাডেমি কোচিং স্টাফদের মধ্য আরও ৬০টি পদ বিলুপ্ত করা হয়েছে। গ্লেজার পরিবারের কাছ থেকে উল্লেখযোগ্য ২৮.৯৪ শতাংশ পরিমাণ শেয়ার কিনে নেয় ইনিওস কোম্পানি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাবের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব নেয়ার পর থেকে ইনিওসের প্রতিষ্ঠাতা র‍্যাটক্লিফ ব্যাপকভাবে ব্যয় কমানোর উদ্যোগ নেন।

র‍্যাটক্লিফের কর্মী ছাঁটাইয়ের মূল উদ্দেশ্য ছিল দলের খেলোয়াড়দের পেছনে বিনিয়োগের জন্য আরও অর্থ সংস্থান করা। এর ফলে ইউনাইটেডের পরিচালনগত ফলাফলে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে যেখানে প্রায় ৭০ মিলিয়ন পাউন্ড পরিচালনগত লোকসান ছিল, সেখানে এবছর ৩০ জুন পর্যন্ত ২২.৬ মিলিয়ন পাউন্ড মুনাফা হয়েছে।

গত মৌসুমে ক্লাবের মোট বেতনভাতার খরচ কমে ৩০২ মিলিয়ন পাউন্ডে এসেছিল। চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসায় এবং সেটির সুবাদে খেলোয়াড়দের বেতন বেড়ে যাওয়ায় চলতি বছর এই খরচ আবার বাড়বে। তা সত্ত্বেও, গত মৌসুমে ইউনাইটেড ৪৭ মিলিয়ন পাউন্ডের প্রাক কর লোকসান দেখিয়েছে। এর অর্থ হল, বিপুল ঋণের বোঝা ও তার সুদ পরিশোধের মাশুল গুনতে গিয়ে ক্লাবটি টানা সাত বছর ধরে লোকসান করে চলেছে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজিম র‍্যাটক্লিফপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান

Next Post

বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা তাওকিরের চাইনিজ কুড়াল হাতে ভিডিও ভাইরাল

Next Post

বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা তাওকিরের চাইনিজ কুড়াল হাতে ভিডিও ভাইরাল

ছবি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন (সংগৃহীত)।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে সরকার: মাহদী আমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT