চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের চিকিৎসায় সহায়তা চেয়ে দুর্জয়ের আকুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in বাংলাদেশ
A A

মায়ের গুরুতর অসুস্থতার চিকিৎসা চালাতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচরের সাবেক শিক্ষার্থী দুর্জয় অধিকারী। তার মা একই সঙ্গে হৃদ্‌যন্ত্রের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গুরুতর মূত্রনালির সংক্রমণ এবং রেটিনার সমস্যায় ভুগছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেদনে দুর্জয় জানান, কয়েক মাস আগে তার মা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তার নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ প্রয়োজন। এর মধ্যে গুরুতর মূত্রনালির সংক্রমণ ও সংশ্লিষ্ট জটিলতা দেখা দিয়েছে। সাম্প্রতিক পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

দুর্জয় জানান, দীর্ঘদিন মূত্রনালির সমস্যার চিকিৎসা না হলে ভবিষ্যতে গুরুতর জটিলতা তৈরি হতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন। এমনকি ক্যানসারজনিত পরিবর্তনের ঝুঁকির কথাও তাদের জানানো হয়েছে।

এর পাশাপাশি তার মায়ের রেটিনার সমস্যাও আবার দেখা দিয়েছে এবং দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এর আগে কলকাতার শঙ্করা নেত্রালয়ে তার মায়ের রেটিনার চিকিৎসা হয়েছিল। এখন পুনরায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা প্রয়োজন।

দুর্জয় জানান, বর্তমানে তার মায়ের হৃদ্‌যন্ত্র, ডায়াবেটিস, রক্তচাপ, মূত্রনালির সমস্যা ও চোখের চিকিৎসা একই সময়ে চালিয়ে যেতে হচ্ছে। সব মিলিয়ে চিকিৎসার আনুমানিক খরচ ৪ থেকে ৫ লাখ ভারতীয় রুপি বা তারও বেশি হতে পারে। অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি, ওষুধ, হৃদ্‌যন্ত্রের চিকিৎসা ও পরবর্তী চিকিৎসার ওপর চূড়ান্ত খরচ নির্ভর করবে।

দুর্জয় জানান, তিনি যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন তখন তার বাবা মারা যান। এরপর তার মা-ই পরিবারকে সামলে সন্তানদের বড় করেছেন। তার ছোট ভাই এখনো পরিবারের ওপর নির্ভরশীল। দুর্জয় নিজেও বর্তমানে বেকার এবং তার কোনো স্থায়ী আয়ের উৎস নেই।

মায়ের আগের চিকিৎসা ও অন্যান্য ব্যয় মেটাতে দিনাজপুরে থাকা তাদের পারিবারিক জমিও বিক্রি করতে হয়েছে বলে জানান তিনি। এরপরও বর্তমান চিকিৎসার ব্যয় বহন করার মতো পর্যাপ্ত অর্থ তাদের হাতে নেই।

তিনি বলেন, কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও যেন আবেদনটি শেয়ার করেন। এর মাধ্যমে কোনো ব্যক্তি, এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল, চিকিৎসা সহায়তা কর্মসূচি বা দাতার কাছে আবেদনটি পৌঁছাতে পারে বলে আশা করছেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সহায়তার আবেদনের ক্ষেত্রে মানুষের সতর্ক থাকার বিষয়টিও স্বীকার করেছেন দুর্জয়। তিনি জানিয়েছেন, মায়ের প্রেসক্রিপশন, মেডিকেল রিপোর্ট, রক্ত ও প্রস্রাবের পরীক্ষার ফলাফল, আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আগের রেটিনা চিকিৎসার নথি এবং চিকিৎসার খরচের হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য দিতে প্রস্তুত আছেন।

দুর্জয় অধিকারী ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech সম্পন্ন করেছেন। তিনি IIT Guwahati-এর SART-এ সাবেক গবেষণা ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন।

সহযোগিতা পাঠানোর ঠিকানা
“UPI ID: “obaid.mohtaseb26-1@okicici”
Name: Obaid Mohtaseb

ব্যাংক:
Bangladeshi Bank Account
Bank: Eastern Bank PLC
Account Name: DURJOY ADHIKARY SHUVO
Account Number: 4011420001111
Branch: Rangpur
Routing Number: 095851451″
BKash: +8801767389180

Tags: চিকিৎসায় সহায়তান্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিশিক্ষার্থী দুর্জয় অধিকারী
Previous Post

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পেল ক্রেস্ট ও সনদ

Next Post

পরিবর্তিত বিশ্বে টিকে থাকতে বেশি করে বই পড়ার তাগিদ

Next Post

পরিবর্তিত বিশ্বে টিকে থাকতে বেশি করে বই পড়ার তাগিদ

মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের বড় সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT