চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবির একাডেমিক ভবনের লিফটের দরজা খুলতেই ফাঁকা জায়গা, ৪ শিক্ষার্থী উদ্ধার

মাহফুজুল ইসলাম by মাহফুজুল ইসলাম
8:35 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, শিক্ষা
A A

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে লিফটের ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভবনটির গ্রাউন্ড ফ্লোরের একটি লিফটের দরজা খুললে ভেতরে লিফটের পরিবর্তে ফাঁকা জায়গা দেখা যায়। একই সময়ে ভবনের চতুর্থ তলায় অপর একটি লিফটে আটকা পড়েন চারজন ছাত্রী। পরে দরজা খুলে তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে গ্রাউন্ড ফ্লোরে লিফট ব্যবহারের জন্য অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা। এ সময় বাম পাশের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছে দেখিয়ে দরজা খুললে ভেতরে কোনো লিফটের কেবিন দেখা যায়নি। লিফটের দরজার ওপাশে নিচে-উপরে ফাঁকা জায়গা দেখা যায়। একই সময়ে চতুর্থ তলায় একটি লিফট মাঝপথে আটকে পড়ার খবর পাওয়া যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারজন ছাত্রী লিফটের ভেতরে আটকা পড়েছেন। লিফটটি একটি ফ্লোরের মাঝামাঝি অবস্থানে আটকে থাকায় ঝুঁকিপূর্ণভাবে তাদের বের করে আনা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী অনুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, গ্রাউন্ড ফ্লোরে লিফটের জন্য অপেক্ষা করার সময় বাম পাশের লিফটটি নিচতলায় দেখাচ্ছিল। পরে দরজা খুললে দেখা যায়, ভেতরে কোনো লিফট নেই, পুরো জায়গাটি ফাঁকা। পরে দেখা যায় চতুর্থ তলায় কয়েকজন ছাত্রী লিফটে আটকা পড়েছেন। সেখানে গিয়ে দেখি, লিফটটি ফ্লোরের মাঝামাঝি আটকে আছে। পরে ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের হাত ধরে বের করে আনা হয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাটির স্থায়ী সমাধান করা প্রয়োজন বলে আমি মনে করি।

খাদ্য ও পুষ্টি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, এটি প্রথমবার নয়, এর আগেও লিফট আটকে পড়ার ঘটনা ঘটেছে। লিফটে মাঝেমধ্যে অস্বাভাবিক শব্দ শোনা যায়। অনেক সময় লিফট নির্দিষ্ট ফ্লোরে না থেমে গ্রাউন্ড ফ্লোরে নেমে যায়। একটা লিফটে ডিসপ্লে স্ক্রিন না থাকায় লিফটের অবস্থানও সহজে বোঝা যায় না। এসব কারণে শিক্ষার্থীদের মধ্যে লিফট ব্যবহারে ভয় ও অস্বস্তি কাজ করে। আমি দ্রুত লিফটগুলোর পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা, প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আজ শিক্ষার্থীদের লিফটে আটকে পড়ার ঘটনাটি বিদ্যুৎ আসা-যাওয়াজনিত সমস্যার কারণে হতে পারে বলে আমি মনে করি। এছাড়া লিফটে আরও কিছু কারিগরি ত্রুটি রয়েছে, যেগুলোর সংস্কার ও সমাধানের কাজ ইতোমধ্যে প্রক্রিয়াধীন। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

Tags: কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনভোগান্তিযবিপ্রবিলিফটে আটকা
Previous Post

এআইয়ের দখলে সংবাদ? সাংবাদিকতায় মানুষের জায়গা কোথায়?

Next Post

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা

Next Post

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা

ভোটাভুটির পর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামা নিয়ে যে সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT