চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য লুৎফুর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক কামরুল আহসান।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

তবে এতদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে পরিবর্তন হয়নি। এবার অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতি দিয়ে সেখানে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

ঢাকার সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের সময়ে। সরকারের শেষ দিকে বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ জারি করা হয়।

এর কাছাকাছি সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিবকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি পান।

এরপর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে মো. নুরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। এবার তাঁকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য লুৎফুর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Tags: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিবুয়েটশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৫ লাখ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

সুস্থ হয়ে ফিরলেও অভিনয়ে ফিরবেন না: রিফাত চৌধুরী

Next Post

সুস্থ হয়ে ফিরলেও অভিনয়ে ফিরবেন না: রিফাত চৌধুরী

বিশ্ব স্বপ্ন দেখা দিবস: বড় স্বপ্ন দেখার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT