চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের ঘোষণা দিলেন সেই মার্কিন র‌্যাপার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের ঘোষণা দিয়ে রীতিমত চমকে দিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর। এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার কয়েক দিন পরই নতুন এই ট্যুরের ঘোষণা দিলেন তিনি।

চলতি মাসের শুরুতে শিরানের কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর তাকে ট্যুর থেকে সরিয়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই ট্যুরের ঘোষণা দিয়ে ম্যাকলেমোর বলেন, “আপনারা সবাই জানেন, আমার সময়সূচি কিছুটা ফাঁকা হয়ে গেছে।”

ম্যাকলেমোর জানান, নতুন এই ট্যুর থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের জন্য দেওয়া হবে। আগামী ২৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে ট্যুরটি। এরপর ২৯ অক্টোবর প্যারিস এবং ৩০ অক্টোবর লন্ডনে পারফর্ম করবেন তিনি।

যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি কনসার্ট যুক্ত করা হবে বলেও জানিয়েছেন এই র‍্যাপার। সেসব কনসার্টের টিকিট আগামী সপ্তাহে বিক্রি শুরু হওয়ার কথা।

এক বিবৃতিতে ম্যাকলেমোর বলেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে জনমত তৈরি হয়েছে। একই সঙ্গে এই বক্তব্যকে নিয়ন্ত্রণের চেষ্টা এবং শিল্পীদের কাছ থেকে মানুষের প্রত্যাশা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন,“আমার সঙ্গে যা ঘটেছে, তা শুধু একজন শিল্পী বা একটি মঞ্চের ঘটনা নয়। যখন ধনী ও ক্ষমতাবানরা ঠিক করে দিতে পারে কোন কণ্ঠ মঞ্চে শোনা যাবে আর কোনটি যাবে না, তখন সবারই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

এর আগে চলতি মাসের শুরুতে নিউ জার্সিতে এড শিরানের কনসার্টে উদ্বোধনী শিল্পী হিসেবে পারফর্ম করেন ম্যাকলেমোর। মঞ্চে তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্যই মূলত এমন বড় মঞ্চে পারফর্ম করতে চেয়েছিলেন তিনি। এরপর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের নিয়ে লেখা তার গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন।

এরপর ১৪ সেপ্টেম্বর শিরানের ‘লুপ ট্যুর’ থেকে ম্যাকলেমোরকে বাদ দেওয়া হয়। এ বিষয়ে শিরান জানিয়েছেন, ম্যাকলেমোরকে ট্যুর থেকে সরানোর সিদ্ধান্ত তার নয়, আয়োজক কর্তৃপক্ষের।

ম্যাকলেমোর অবশ্য পরে অভিযোগ করেন, তাকে ট্যুর থেকে সরাতে কয়েকটি স্টেডিয়ামের মালিকপক্ষ একজোট হয়েছিল।

Tags: এড শিরানপ্যালেস্টাইন ট্যুরফ্রি প্যালেস্টাইনমেকলেমোরম্যাকলেমোরলুপ ট্যুর
Previous Post

জাতিসংঘে জাইমা রহমানের যে ভূমিকা

Next Post

এআই কি মানবতার জন্য হুমকি? কেন বাড়ছে উদ্বেগ

Next Post

এআই কি মানবতার জন্য হুমকি? কেন বাড়ছে উদ্বেগ

মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT