এশিয়ান গেমসে ব্যাডমিন্টন ইভেন্টে প্রথমবার খেলছে বাংলাদেশ। ৫টি আলাদা ক্যাটাগরিতে লড়ছেন ৫ জন। ছেলেদের ডাবলসে রাউন্ড অব বত্রিশে জিতে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান। প্রথম রাউন্ড তারা হারিয়েছেন কাজাখস্থানের প্রতিযোগীকে।
জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেসিয়ামের কোর্টে কাজাখস্তানের আর্তুর নিয়াজোভ এবং খাইতমুরাত কুলমাতোভকে দুই সেটে হারিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম সেটে বেশ আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। সেট ২১-৮ ব্যবধানে জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি।
দ্বিতীয় সেটেও ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ, জিতে নেয় ২১-১২ ব্যবধানে। শনিবার সেরা ষোলোতে ভিয়েতনামের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।









