চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ পালিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in শিক্ষা
A A

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে স্কুল অব ফার্মেসি।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও ও পোস্টার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আয়োজন করা হয় একটি সেমিনারের।

ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে এ বছর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য‘ এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’।

সেমিনারে শিক্ষা কারিকুলামকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে মানবদেহের কোষে সরাসরি ওষুধ পৌঁছে দিতে ন্যানোরোবট ব্যবহারের মতো উন্নত গবেষণায় এগিয়ে গেছে। এ বাস্তবতায় সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রম নতুন করে সাজানোর বিষয়ে ভাবার সময় এসেছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফার্মেসির চেয়ারপারসন প্রফেসর ড. শরমিন্দ নীলোৎপল।

তিনি বলেন, ফার্মেসি পেশাকে আরও এগিয়ে নিতে পাঠ্যক্রমকে সময়োপযোগী করার পাশাপাশি এ খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একাডেমিয়া, শিল্পখাত ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে উঠলে গবেষণালব্ধ জ্ঞান ও দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

ফার্মাসিস্টদের নিবন্ধন ও গ্রেডিংয়ের ক্ষেত্রে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশকে আরও কার্যকর মানদণ্ড নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পাঠ্যক্রম প্রণয়ন এবং ফার্মেসি পেশার কাজের পরিধি ও দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ওষুধের লাইসেন্স প্রদান ও বাজার তদারকির জন্য শক্তিশালী ও নির্ভরযোগ্য নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চতর নিয়ন্ত্রক সক্ষমতার মান অর্জনের বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেন।

তিনি বলেন, দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো রপ্তানির ক্ষেত্রে যেভাবে বায়োইকুইভ্যালেন্স নিশ্চিত করে, স্থানীয় বাজারের ক্ষেত্রেও তা নিশ্চিত করা প্রয়োজন। এতে রোগীরা প্রয়োজন অনুযায়ী একটি ব্র্যান্ডেড ওষুধ এবং এর জেনেরিক বিকল্পের মধ্যে পরিবর্তন করতে পারবেন।

অনুষ্ঠানে এসিআই হেলথকেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম মহিবুজ জামান বাংলাদেশের এপিআই উৎপাদনের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, প্রতিযোগী দেশগুলো অনেক বড় পরিসরে এপিআই উৎপাদন করে। ফলে তাদের উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম এবং তারা বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পায়। এ কারণে বাংলাদেশে বর্তমানে এপিআই উৎপাদন কারখানা স্থাপন খুব বেশি বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন।

অন্যদিকে, রেনাটা পিএলসির স্ট্র্যাটেজিক প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগের কুদসিয়া কাউসার শাহবাজ শেখ দেশে এপিআই উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকারি প্রণোদনার প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের পাশাপাশি গবেষণার ফলাফল ও অবদানের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের ব্যবধান কমানোর ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন।

তিনি ফার্মাসিস্টদের রোগীদের প্রয়োজন ও কল্যাণকে আরও বেশি গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের আয়োজন শেষ হয়।












Tags: ফার্মাসিস্টবিশ্ব ফার্মাসিস্ট দিবসব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

কমেছে মাছ-মুরগির দাম, তবে ডিমের দাম বাড়তি

Next Post

শি’র সঙ্গে দারুণ বৈঠক হয়েছে: ট্রাম্প

Next Post
ছবি: জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)।

শি’র সঙ্গে দারুণ বৈঠক হয়েছে: ট্রাম্প

তরুণদের বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT