চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের যৌথ আলোচনায় এই আহ্বান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’।

এসময় মানবিক উদারতা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না এবং অনির্দিষ্টকাল ধরে কেবল বাংলাদেশ এই বিশাল দায়িত্ব বহন করবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তঃসীমা অপরাধ মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৭৮ এবং ১৯৮০-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে সফল প্রত্যাবাসনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য ও নিপীড়নের শিকার। ২০১৭-এর পর সংকট আরও জটিল আকার ধারণ করেছে। বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশাল মানবিক দায়িত্ব পালন করছে। তবে শিবিরে প্রতি বছর নতুন শিশুর জন্ম দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি সংকটকে আরও প্রকট করছে।

কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনরক্ষাকারী মানবিক সহায়তার আবেদন ২০২৫ সালের ৯৩৪ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ২০২৬ সালে ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতে পরিস্থিতি এখনও উদ্বেগজনক উল্লেখ করে সংকট সমাধানে ৫টি জরুরি প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী:

১. নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন।
২. বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ করে রাখাইনে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
৩. রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা অব্যাহত রাখা।
৪. আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারিক প্রক্রিয়া জোরদার করে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা।
৫. মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় যৌথ সহযোগিতা বাড়ানো।

Tags: আন্তর্জাতিক সম্প্রদায়জাতিসংঘরোহিঙ্গা ইস্যু
Previous Post

ব্যবসায়ী প্রতিনিধিদল ছাড়াই ওয়াশিংটনে যাচ্ছেন শি জিনপিং

Next Post

ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওয়ং মান সামের লেকচার

Next Post

ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওয়ং মান সামের লেকচার

ছবি: সংগৃহীত

বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT