চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী প্রতিনিধিদল ছাড়াই ওয়াশিংটনে যাচ্ছেন শি জিনপিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সফরে গেলেও তার সঙ্গে চীনা ব্যবসায়ী নেতাদের কোনো প্রতিনিধিদল থাকছে না।

বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, শি জিনপিং-এর যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে চীনা ব্যবসায়ী নেতাদের একটি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল বেইজিং। ওই দলে এমন কয়েকটি চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিও থাকার সম্ভাবনা ছিল, যেগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারিতে রয়েছে।

তবে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী প্রতিনিধিদল কেন শির সঙ্গে সফরে যাচ্ছে না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছেন, শি’র সফর নিয়ে হোয়াইট হাউসের অন্য অগ্রাধিকার রয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন, এমন চীনা কোম্পানিগুলোকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে চাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

দুই সূত্রই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কারণ, ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে পরিকল্পনাটি প্রকাশ্যে জানানো হয়নি।

বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে শি’র যুক্তরাষ্ট্র সফরে কোনো ব্যবসায়ী নেতা তার সঙ্গে থাকবেন কি না, জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে আমার কাছে সংশ্লিষ্ট কোনো তথ্য নেই।’

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে শি জিনপিংয়ের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

নৈশভোজে অ্যামাজনের জেফ বেজোস, অ্যালফাবেটের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, অ্যাপলের টিম কুক, টেসলার ইলন মাস্ক, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা এবং মেটার মার্ক জাকারবার্গসহ শীর্ষ ব্যবসায়ী নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

Tags: চীন-যুক্তরাষ্ট্র
Previous Post

চার মাসের মধ্যে হামে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যু

Next Post

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

Next Post

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওয়ং মান সামের লেকচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT