হালাল পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেইস, মিহাস শুরু হয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে। বাংলাদেশ থেকে প্রাণ গ্রুপসহ ৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। রপ্তানী উন্নয়ন ব্যুরো আরেকটি স্টলে বাংলাদেশী পণ্য প্রদর্শন করছে। প্রায় ৪ হাজার পণ্য নিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে মালয়েশিয়ায় প্রাণের অংশীদার পিন্যাকল ফুডস। মৈত্রী ইনফিনিটি নামে বাংলাদেশী উদ্যোক্তাদের স্টলটিও নজর কেড়েছে দর্শনার্থীদের।








