চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাই কেম এক্সপো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in শিক্ষা
A A

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের উদ্যোগে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’।

বুটেক্সের কেন্দ্রীয় মাঠে দুই দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করা হয়েছে। টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এ আয়োজনের প্রধান উদ্দেশ্যে।

এক্সপোর প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল আলোচনা ও কোম্পানির স্টেজ সেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে থাকবে কেমিক্যাল প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা ও মূল্যায়ন, প্যানেল আলোচনা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

টেক্সটাইল কেমিক্যাল ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এতে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব সমাধান তুলে ধরবে।

পাশাপাশি থাকবে কোম্পানি স্টেজ সেশন, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সমাধান সম্পর্কে তুলে ধরবে। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এক্সপোতে থাকবে প্যানেল আলোচনা, যেখানে টেক্সটাইল কেমিক্যাল শিল্পের বিশেষজ্ঞরা টেকসই কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, আধুনিক ডাইং ও ফিনিশিং প্রযুক্তি এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। এতে শিল্পক্ষেত্রের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

এক্সপোতে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি থাকবে গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, টেকসই ডাইং ও ফিনিশিং, বর্জ্যপানি পরিশোধন, উন্নত কেমিক্যাল প্রযুক্তি এবং স্মার্ট টেক্সটাইলসহ বিভিন্ন বিষয়ে নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ তুলে ধরবেন। প্রতিটি দলে দুজন করে অংশগ্রহণকারী থাকতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত সেরা ২০টি দল চূড়ান্ত পোস্টার উপস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান, টেক্সটাইল শিল্পের পেশাজীবী, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পক্ষেত্রের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

এ বিষয়ে বুটেক্স ওয়েট প্রসেস ক্লাবের সভাপতি উৎস কারন বলেন, “ডাই কেম এক্সপো আয়োজনের মাধ্যমে আমরা টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে চাই। শিক্ষার্থীদের গবেষণা, নতুন প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার পাশাপাশি শিল্পের সঙ্গে তাদের সংযোগ তৈরিও আমাদের অন্যতম লক্ষ্য।”

এক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্য, অংশগ্রহণের নিয়ম ও নিবন্ধনের লিংক আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

Tags: বুটেক্স
Previous Post

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ছাদকৃষিতে নিরাময় খুঁজে পেয়েছেন এক প্রবীণ উদ্যোক্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT