চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ফার্স্ট লেডির উদ্যোগে জুবাইদা রহমান, ৫৭ দেশের বৈশ্বিক জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি  মেলানিয়া ট্রাম্প (সংগৃহীত)।

ছবি: ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (সংগৃহীত)।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত মার্চ মাসে ওয়াশিংটনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক সহযোগিতার পক্ষে সেখানে কথা বলেছিলেন তিনি। এবার সেই উদ্যোগের সদস্য দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭-তে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর নতুন পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন মেলানিয়া ট্রাম্প। এ সময় বিশ্বের ৫৭টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্রযুক্তি খাতের নেতারা অংশ নেন।

মেলানিয়ার এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ। এর চারটি প্রধান ক্ষেত্র হলো শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষাপ্রযুক্তি, অনলাইন সুরক্ষা এবং ডিজিটাল দক্ষতা। উদ্যোগটির আওতায় অংশগ্রহণকারী দেশগুলোর ফার্স্ট স্পাউস বা সমপর্যায়ের নেতারা নিজ নিজ সরকারের সঙ্গে কাজ করছেন।

ছবি: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর নতুন পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন মেলানিয়া ট্রাম্প।(সংগৃহীত)।

নিউইয়র্কের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানান এবং ২০২৬ সালের জন্য কয়েকটি আন্তর্জাতিক কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে মেলানিয়ার আয়োজনে জি২০ সম্মেলন, ফিলিপাইনের ফার্স্ট লেডি লিজা আরানেতা মার্কোসের আয়োজনে আসিয়ান সম্মেলন, পোল্যান্ডের ফার্স্ট লেডি মার্তা নাভরোকিয়ার আয়োজনে ইউরোপীয় আঞ্চলিক বৈঠক এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ফার্স্ট লেডি দিয়ানি প্রিন্স-ড্রুর আয়োজনে ক্যারিবীয় আঞ্চলিক বৈঠক।

অনুষ্ঠানে প্রযুক্তি খাতের নতুন অংশীদারিত্বও ঘোষণা করা হয়। এডোবি, অ্যামাজন ইনটেল, স্টারলিঙ্ক, গুগল, ও জুম এই উদ্যোগের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এসব অংশীদারিত্ব ১৫টির বেশি দেশের শিশু ও তরুণদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার সুযোগ সম্প্রসারণে কাজ করবে।

মেলানিয়া ট্রাম্প বলেন, শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করাই উদ্যোগটির মূল লক্ষ্য। তার মতে, বিভিন্ন দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য নতুন সুযোগ তৈরি করা সম্ভব।

এর আগে গত মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে’ ৪৫টি দেশের ফার্স্ট স্পাউস ও সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সেই সম্মেলনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডা. জুবাইদা রহমান।

ওই সম্মেলনে জুবাইদা রহমান শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও বিকাশে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করেন জুবাইদা। দুই পক্ষ শিশুদের কল্যাণে সহযোগিতার বিষয়ে একমত হয়েছিলেন বলে সে সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

মার্চের ৪৫ দেশের সম্মেলন থেকে সেপ্টেম্বরের ৫৭ দেশের জোটে সম্প্রসারণকে উদ্যোগটির আন্তর্জাতিক পরিসর বাড়ার একটি ধাপ হিসেবে দেখানো হচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় মেলানিয়া ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করেন।

উদ্যোগটির মাধ্যমে শিশুদের জন্য এআই ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং অনলাইন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষার বিষয়েও কাজ করা হচ্ছে। আগামী দিনে বিভিন্ন অঞ্চলে আরও সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Tags: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনডা. জুবাইদা রহমান
Previous Post

যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ফাতেহা-ই-ইয়াজদাহম, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Next Post

খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা!

Next Post

খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা!

নেতানিয়াহুকে ‘গণহত্যার স্থপতি’ বললেন মেয়র মামদানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT