চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ৪ বৃহৎ বিমানবন্দরে বেসরকারি বিনিয়োগ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:09 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A
Canada's 4 largest airport

Canada's 4 largest airport

কানাডার চার বৃহৎ বিমানবন্দরকে দীর্ঘমেয়াদি কনসেশন মডেলের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে দেশটির ফেডারেল সরকার। তবে বিমানবন্দরগুলোর জমি ও মূল সম্পদের মালিকানা সরকারের কাছেই থাকবে।

বেসরকারি বিনিয়োগের আওতায় আসতে যাওয়া বিমানবন্দরগুলো হলো টরন্টো পিয়ারসন, মন্ট্রিয়ল-ট্রুডো, ভ্যাঙ্কুভার ও ক্যালগেরি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব বড় বিমানবন্দরের অবকাঠামো ও সেবার উন্নয়ন করা হবে। একই সঙ্গে ছোট ও আঞ্চলিক বিমানবন্দরগুলোতে সরকারি সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।

পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন জানিয়েছেন, নতুন ব্যবস্থার কারণে যাত্রীদের বিমানভাড়া বা বিমানবন্দর-সংক্রান্ত ফি বাড়বে না, এমন নিশ্চয়তা এখনই দেওয়া সম্ভব নয়। তবে যাত্রীদের ওপর কোনো ‘অযৌক্তিক’ খরচ চাপানো ঠেকাতে ব্যবস্থা থাকবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিমানবন্দরের ভাড়া ও ফি আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। ফলে বেসরকারি বিনিয়োগকারীরা বিমানবন্দরের পরিচালনায় যুক্ত হলেও যাত্রীদের ওপর অতিরিক্ত খরচের বিষয়টি নিয়ন্ত্রণের আওতায় থাকবে।

কানাডা সরকারের ধারণা, নতুন বিনিয়োগ মডেলের ফলে বড় বিমানবন্দরগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নত হবে। এর পাশাপাশি যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করার এবং দেশের আঞ্চলিক যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

তবে বেসরকারি পরিচালনা চালু হলে ভবিষ্যতে যাত্রীদের খরচ কতটা পরিবর্তিত হবে, তা এখনো স্পষ্ট নয়। বিমানবন্দর ও এভিয়েশন খাতের বিভিন্ন সংগঠনও নতুন বিনিয়োগ মডেল নিয়ে সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানিয়েছে।

তাদের মতে, নতুন ব্যবস্থায় যাত্রীদের ক্রয়ক্ষমতা, বিভিন্ন গন্তব্যের সঙ্গে যোগাযোগ এবং বিমানবন্দর ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত খরচের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

Tags: কানাডাবেসরকারি বিনিয়োগ
Previous Post

হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক, প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান

Next Post

যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ফাতেহা-ই-ইয়াজদাহম, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Next Post
ছবি: সংগৃহীত।

যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ফাতেহা-ই-ইয়াজদাহম, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

ছবি: ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি  মেলানিয়া ট্রাম্প (সংগৃহীত)।

মার্কিন ফার্স্ট লেডির উদ্যোগে জুবাইদা রহমান, ৫৭ দেশের বৈশ্বিক জোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT