চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃক্ষ মেলার আড়ালে অশ্লীলতার অভিযোগ, কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন

ইবনে সাঈদ অঙ্কুর by ইবনে সাঈদ অঙ্কুর
9:41 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ, নীলফামারী
A A

নীলফামারীর কিশোরগঞ্জে প্রশাসনের অনুমোদন ছাড়াই বসানো ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। মেলার আড়ালে অশ্লীল কর্মকাণ্ড চালানোর অভিযোগ এবং অনুমোদন না থাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী শ্মশান মাঠে ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’র নামে বসানো হয়েছিল মেলাটি। স্থানীয়দের অভিযোগ, বৃক্ষ ও শিশু বিনোদনের কথা বলা হলেও মেলার ভেতরে ছিল প্রায় ৫০টি বিভিন্ন ধরনের স্টল।

এ ছাড়া মেলায় নাগরদোলা, নৌকা দোলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী স্থাপন করা হয়। এসবের মধ্যে কিছু বিনোদন সামগ্রী ঝুঁকিপূর্ণ ছিল বলেও অভিযোগ স্থানীয়দের।

মেলার শেষ প্রান্তে একটি জাদু প্রদর্শনীর মঞ্চ তৈরি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সেখানে জাদু প্রদর্শনের নামে তিন নারীকে দাঁড় করিয়ে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি ও অশালীন প্রদর্শনী করা হচ্ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে মেলায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, মেলাটি পরিচালনার জন্য আয়োজকরা কোনো ধরনের অনুমোদন নেননি। এর আগে আয়োজকদের মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে মেলার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মেলাটি পরিচালনার জন্য কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। আয়োজকদের আগেই মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য করায় অভিযান চালিয়ে মেলাটি ভেঙে দেওয়া হয়েছে।

Tags: অপরাধইউএনও
Previous Post

শচীনকে পেছনে ফেলে নতুন ইতিহাস রুটের

Next Post

‘ওয়ান হেলথ’কে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

Next Post

‘ওয়ান হেলথ’কে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT