চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মাকে সঙ্গে নিয়ে ‘জীবনের সবচেয়ে বড় মুহূর্ত’ উদযাপনে কার্তিক!

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

অভিনেতা কার্তিক আরিয়ানের ক্যারিয়ারে যোগ হলো নতুন মাইলফলক। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুজরাটের একতা নগর (কেভাডিয়া) আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কার্তিক।

জাতীয় পুরস্কার পাওয়ার পর নিজের জীবনের এই বিশেষ মুহূর্তটি বাবা-মায়ের সঙ্গে উদযাপন করেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবা-মায়ের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন,“আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তে আমার পৃথিবীকে সঙ্গে নিয়ে।’

এটি কার্তিক আরিয়ানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একই বিভাগে মালয়ালাম সিনেমা ‘ব্রামায়ুগম’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা মাম্মুট্টি।

গত ১৮ জুলাই ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১১ সদস্যের জুরি, যার নেতৃত্বে ছিলেন খ্যাতিমান নির্মাতা জয়রাজ, দেশজুড়ে জমা পড়া সিনেমাগুলো মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করে।

কবীর খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ভারতের প্রথম প্যারালিম্পিকস স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। তার জীবনের সংগ্রাম, প্রতিকূলতা জয় এবং সাফল্যের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।

Tags: কার্তিক আরিয়ানচান্দু চ্যাম্পিয়নজাতীয় চলচ্চিত্র পুরস্কারপুরস্কারমামুট্টিলিড বিনোদন
Previous Post

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বগুড়া জেলা যুবদল

Next Post

আইসিসির আগামী চক্রে বড় পরিবর্তনের আভাস- কী বাড়ছে, কোন খেলা কমছে

Next Post

আইসিসির আগামী চক্রে বড় পরিবর্তনের আভাস- কী বাড়ছে, কোন খেলা কমছে

শচীনকে পেছনে ফেলে নতুন ইতিহাস রুটের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT