চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: নেপালে বাংলাদেশি রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in কর্পোরেট নিউজ
A A
কাঠমান্ডুতে আয়োজিত ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ এ উপস্থিত অতিথিবৃন্দ

কাঠমান্ডুতে আয়োজিত ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ এ উপস্থিত অতিথিবৃন্দ

বিশ্ববাজারে ওয়ালটনের মতো বাংলাদেশি ব্র্যান্ডগুলোর উপস্থিতি আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

তিনি বলেন, ওয়ালটন বাংলাদেশের হাই-টেক শিল্পখাতে চমৎকার কাজ করছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একদিকে দেশের আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’তে আয়োজিত বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, নেপালের স্বনামধন্য থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপাসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, “ওয়ালটন বাংলাদেশে হাই-টেক খাতে চমৎকার কাজ করছে। ওয়ালটনের উৎপাদিত হাই-টেক পণ্যের গুণগতমান অত্যন্ত উন্নত। এসব পণ্য নিয়ে বিশ্ববাজারে অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করছে ওয়ালটন। এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের।”

তিনি আরও বলেন, দেশে উন্নতমানের হাই-টেক পণ্য উৎপাদনের ফলে এ খাতে আমদানিনির্ভরতা কমছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে ওয়ালটন। ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরাও ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে দেশীয় ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, নেপাল ওয়ালটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশের মতো নেপালের মানুষের কাছেও আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে কাজ করছে ওয়ালটন। স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে নেপালের বাজারে ওয়ালটনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

তিনি বলেন, “ওয়ালটন এখন শুধু বাংলাদেশের একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড নয়; আমাদের লক্ষ্য বিশ্ববাজারে একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। নিজস্ব গবেষণা ও উদ্ভাবন, অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের পণ্যের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। নেপালে আমাদের এই অগ্রযাত্রায় থাপা বিজনেস গ্রুপসহ সকল ব্যবসায়িক অংশীদারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নেপালের বাজারে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা নিশ্চিত করা হবে “

থাপা বিজনেস গ্রুপের পরিচালক প্রনিমেশ থাপা বলেন, “আট বছরেরও বেশি সময় ধরে নেপালে ওয়ালটনের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্যের মাধ্যমে নেপালজুড়ে ওয়ালটনের উপস্থিতি আরও বিস্তৃত করতে থাপা বিজনেস গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের উন্নত সেবা দেওয়া এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে ওয়ালটনকে নেপালের অন্যতম শক্তিশালী প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাব।”

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান তার বক্তব্যে আধুনিক বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা বিশেষ ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Tags: ওয়ালটন
Previous Post

প্যাকেটের তরল দুধের দাম বাড়ল ১০ টাকা

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Next Post
ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT