চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ফিডের দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
5:42 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

​ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্কুল ফিডের খাবারের সঙ্গে দেওয়া দুধ পান করে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
​
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ফিডের নির্ধারিত দুধ খাওয়ার পরপরই শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের মধ্যে বমি ভাব, পেটে ব্যথা ও মাথা ঘোরার লক্ষণ দেখা দেয়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

​অসুস্থদের মধ্যে মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী রয়েছে।

​আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো—পঞ্চম শ্রেণির সুমি, সিদ্দিকা আক্তার, আফজানুর, রোজা, তানহিয়া, মিম, মুসফিকা জান্নাত মাইসা, আরাফাত; চতুর্থ শ্রেণির মায়মুনা, ফোরদস, কাজল, সামিরা, জান্নাতুন ফৌরদস, রিমা, শামীম, সাহিদা; এবং তৃতীয় শ্রেণির সিফা, আবদুল্লাহ, রানা, রিমন হাসান, রিম্পা, রন্তা, মনিকা দেবনাথ, নবদীপ ও আরিজ। এর মধ্যে মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনিকা দেবনাথের বাবা মানিক, নবদীপের বাবা লিটন এবং আরিজের বাবা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবি চৌধুরীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তবে প্রধান শিক্ষক মো. সাবি চৌধুরী দাবি করেন, ‘আমি সরকারি ছুটিতে ছিলাম।’

​বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

​ঘটনার বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র বলেন, ‘কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।’

​বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস জানান, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

​বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

​তবে স্কুল ফিডের দুধ পান করার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পরই নিশ্চিতভাবে বলা যাবে।

Previous Post

বিপিএফ’র ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Next Post

হামে আরও ৬ শিশুর মৃত্যু

Next Post

হামে আরও ৬ শিশুর মৃত্যু

টরন্টোয় ইতিহাস গড়ে অস্কারে নাগাল্যান্ডের যে সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT