চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট ইভেন্টে তিন জয় ও এক ড্রয়ের দিনে ১১ হার বাংলাদেশের

এশিয়ান গেমস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in অন্যান্য খেলা, ফুটবল, স্পোর্টস
A A

সোমবারের সকাল ছিল রৌদ্রোজ্জ্বল, দিনের শুরুও বাংলাদেশের হয়েছে হাসিমুখেই। দেশের মানুষ জাগতে না জাগতেই এবারের এশিয়ান গেমসে প্রথম জয়ের খবর দিয়েছে বাংলাদেশ দল। জয়টি এসেছে কাবাডিতে, একইদিনে বিকেলেও এক ম্যাচ জিতেছে দলটি। তবে ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে বেশকিছু ইভেন্টে হারের পাশপাশি মেয়েদের ফুটবলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার কাবাডিতে ছেলেদের ইভেন্টে দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। মেয়েদের ফুটবলে ড্র করেছে। ছেলেদের সুইমিং, ছেলেদের ব্যাডমিন্টন, ছেলেদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ভল্টে, ছেলেদের কারাতে, ছেলেদের শুটিংয়ে, মেয়েদের দ্বৈত টেবিল টেনিসে এবং মেয়েদের দলীয় টেবিল টেনিসে, মেয়েদের উশুতে হেরেছে বাংলাদেশ। মেয়েদের কারাতে ইভেন্টে তিন ম্যাচ খেলে একটিতে জিতেছেন বাংলাদেশের হুমায়রা আক্তার অন্তরা।

শুরুটা কাবাডি দিয়ে করেছিল বাংলাদেশ। ছেলেরা সাউথ কোরিয়ার বিপক্ষে ৩৯-৩৫ পয়েন্টে জিতেছে। দুপুরে মিয়ানমারের বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। বিকেলে কাবাডিতে ছেলেরা আবারও জয় আনে। মিজানুর রহমানের দল এবার হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে চাইনিজ তাইপেকে হারায় ৪৮-৪৭ পয়ান্টে।

ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল সুইমিংয়ে দ্বিতীয় হিটে খেলেন মোহাম্মদ ইসলাম, ষষ্ঠ হন। আর সব হিট মিলে ৫০ জনের মধ্যে ৩৭তম হন তিনি।

ছেলেদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ভল্ট গেমে ১০ম হয়েছেন রাজিব চাকমা। ছেলেদের ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেনের বিপক্ষে ০-২, ০-২, এবং ০-২ পয়েন্টে তিন সেটে হেরেছেন বাংলাদেশের আয়মান ইবনে জামান। ছেলেদের কারাতে ইভেন্টে ৮-৩ ব্যবধানে কাতারের ইয়ামান আলনাৎশেহের কাছে হেরেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম।

তবে মেয়েদের কারাতে ইভেন্টে অন্তরা একাই খেলেছেন তিনটি ম্যাচ। প্রথমে কাজাখস্তানের আসেল কানায়ের বিপক্ষে ৯-১ ব্যবধানে হারেন। পরে রেপেশাজ বাউটের প্রথম রাউন্ডে মঙ্গোলিয়ার মারালজিঙ্গু পিউরেভজাভকে হারান ৮-০ ব্যবধানে। সেই ম্যাচ জিতে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামেন তিনি। সেখানে কম্বোডিয়ার চাকারিয়া ভানের বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরে পদকও হারান অন্তরা।

ছেলেদের ১০ মিটার একক শুটিংয়ে কোয়ালিফাইংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। অর্নব সারার ২৫তম, মোহাম্মদ রবিউল ইসলাম ৩১তম এবং মোহাম্মদ রাব্বি হাসান মুন্না ৩২তম হয়েছেন। তবে ছেলেদের ১০ মিটার একক শুটিংয়ের ফাইনাল ইভেন্টে তাদের দলীয় পরফরম্যান্সে দশম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

টেবিল টেনিস দ্বৈতে সামান্তা তুশি এবং নওরিন মাহিকে ৩-০ সেটে হারিয়েছেন নর্থ কোরিয়ার কুম ইয়ং কিম এবং সু ইয়ং চা। মেয়েদের টেবিল টেনিসের দলীয় ম্যাচেও নর্থ কোরিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

উশুতে ভারতের রোশিবিনা দেবির কাছে হেরেছেন শিখা খাতুন।

Tags: উশুএশিয়ান গেমসকাবাডিকারাতেজাপানফুটবলবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

Next Post

বিপিএফ’র ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Next Post

বিপিএফ’র ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা

স্কুল ফিডের দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT