জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তার আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।









