চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ২৭-এ মৃত্যু, কী হয়েছিলো বিশ্বখ্যাত সিন্ডি ক্রফোর্ডের ছেলের?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মাত্র ২৭ বছর বয়সে চলে গেলেন বিশ্বখ্যাত সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রেসলি গারবার। রবিবার (২০ সেপ্টেম্বর) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

বেশ কিছু দিন ধরেই রিহ্যাবিলিটেশন সেন্টারে ছিলেন প্রেসলি। সূত্রের খবর, সেখানেই মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টও আসেনি।

পরিবারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে তারা ব্যক্তিগত পরিসর এবং গোপনীয়তা বজায় রাখতে চান। ছোটবেলা থেকেই ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন প্রেসলি। মাত্র ১৫ বছর বয়সে আইএমজি মডেল এর সঙ্গে কন্ট্র্যাক্টে সই করেন। এরপর আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে শুরু করেন।

মসিনো’র র‌্যাম্পে অভিষেকের পরে একাধিক নামী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন প্রেসলি। কেলভিন ক্লেন, কেলিন, ডলসি ও গাব্বানা, টমি হিলফিগার-সহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা যায়।

প্রেসলি তার ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়ে বরাবরই তুলনামূলক ভাবে খোলামেলা ছিলেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং নেশার সমস্যার সঙ্গে তার লড়াইয়ের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন তিনি। ২০২৩ সালে ‘স্টুডিও ২২’ পডকাস্টে নিজের মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে কথা বলেছিলেন প্রেসলি।

প্রেসলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হলিউড এবং ফ্যাশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মুহূর্তে পরিবার সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদন জানিয়েছে।

Tags: ছেলেমারা গেছেনলিড বিনোদন
Previous Post

জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল

Next Post

সংসদ সদস্য নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

Next Post
ছবি: এমপি নজরুল ইসলাম ও  তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম (সংগৃহীত)।

সংসদ সদস্য নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ

ছবি: সংগৃহীত।

জাতীয় চা দিবস: দিনটি চা-প্রেমীদের জন্য হোক একটু অন্যরকম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT