চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ গোলের রোমাঞ্চে সান্ডারল্যান্ডকে উড়িয়ে সিটির টানা পঞ্চম জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাদ স্টেডিয়ামে যেন গোলের উৎসবই বসেছিল। সান্ডারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরা সেই ম্যাচে শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে ২০২৬-২৭ মৌসুমে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে সিটিজেনরা।

ম্যাচে ৯০ মিনিটে গোলমুখে শট হয়েছে ১৪টি, যার আটটিই শেষ পর্যন্ত জালে জড়িয়েছে। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণের ঝড়। সান্ডারল্যান্ডকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভাবা হলেও ইতিহাদে নিজেদের সেরাটাই মেলে ধরে সফরকারীরা। তাদের ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি ছিলেন দুর্দান্ত, হ্যাটট্রিক করেছেন।

ম্যাচের ২৫তম মিনিটে এনজো ফের্নান্দেজের গোলে এগিয়ে যায় সিটি। তবে পাঁচ মিনিট পরই স্বাগতিকদের আনন্দ মাটি করে দেন ব্রবি। ডাচ ফরোয়ার্ডের গোলে ম্যাচে ফেরে সান্ডারল্যান্ড।

২৯তম মিনিটে রায়ান চেরকির গোলে আবারও এগিয়ে যায় সিটি। কিন্তু চার মিনিট পরই ব্রবির দ্বিতীয় গোল সান্ডারল্যান্ডকে ফের সমতায় নিয়ে আসে। বিরতির ঠিক দুই মিনিট আগে অ্যান্টোনি সেমেনিয়োর গোলে আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও কমেনি উত্তেজনা। সেন্টার সার্কেল থেকে চেরকির বাড়ানো ভাসানো বলে সান্ডারল্যান্ডের রক্ষণে তৈরি হয় বিশৃঙ্খলা। দুই ডিফেন্ডারের সংঘর্ষের সুযোগে বল পৌঁছে যায় সেমেনিয়োর কাছে। প্রথমার্ধের মতোই নিখুঁত ফিনিশিংয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান সিটির এই উইঙ্গার।

৫৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ব্রবি। ম্যাচের স্কোরলাইন তখন ৪-৩। শেষ পর্যন্ত নাটকীয়তার অবসান ঘটে ৮১তম মিনিটে। ভিএআরে আর্লিং হালান্ডের গোল বৈধ ঘোষণা করা হলে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় সিটি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ব্যবধান অটুট রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

Tags: প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসসান্ডারল্যান্ডহালান্ড
Previous Post

গাজী নজরুল এখন কোথায়?

Next Post

ইসাকের গোলে সাবেক ক্লাবের মাঠে অভিষেক রাঙালেন ইরাওলা

Next Post

ইসাকের গোলে সাবেক ক্লাবের মাঠে অভিষেক রাঙালেন ইরাওলা

ছবি: সংগৃহীত

সব ধরণের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT