চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহারাজা’র সিক্যুয়েল আসছে, জানালেন বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

কদিন আগেই খবর এসেছিল হলিউডে প্রথমবারের মত রিমেক হতে যাচ্ছে বিজয় সেতুপতি অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’র। যেই ছবিতে হলিউড তারকা ম্যাথিউ ম্যাককোনাঘিকে দেখা যেতে পারে বলেও জল্পনা চলছে। এবার এই ছবির সিক্যুয়েল তৈরি হওয়ার কথাও নিশ্চিত করেছেন বিজয়।

সম্প্রতি নিজের আগামী ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানে সঞ্চালক তাকে ‘মহারাজা’র হলিউডে পুনর্নির্মাণ নিয়ে প্রশ্ন করেন। সেই ছবিতে কে সেখানে অভিনয় করবেন তা নিয়ে সরাসরি কিছু না বললেও, ছবির সিক্যুয়েল নিয়ে মুখ খোলেন বিজয়।

অভিনেতার কথায়, “নিথিলন একজন অসাধারণ পরিচালক। ওর লেখার ধরনও খুব ভাল। সম্প্রতি আমাকে ‘মহারাজা ২’-এর গল্প শুনিয়েছে। খুব ভাল লেগেছে। প্রথমে অনেকেই ‘মহারাজা’র উপর ভরসা করেননি, কিন্তু আমি প্রথম থেকেই ছবিটিকে বিশ্বাস করেছিলাম। তবে এমন সাফল্য পাব, তা ভাবিনি।”

হলিউড প্রসঙ্গে বিজয় বলেন, “সম্প্রতি আমি প্রযোজককে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, ‘স্যার, শুনছি ছবিটি হলিউডে রিমেক হচ্ছে। খবরটা কি সত্যি?’ আমি এও বলেছিলাম, ‘আমাকে ছবিতে একটা চরিত্র দিন, আমি বিনা পারিশ্রমিকেই অভিনয় করব। শুধু একটা চরিত্র দিলেই আমি সেখানে চলে যাব।’ এটা আমার কাছে দারুণ বিস্ময় ও আনন্দের বিষয়। আমি সবসময় হলিউডে অভিনয় করতে চেয়েছি। আমার ছবি সেখানে যাচ্ছে, এটা ভেবেই খুব ভাল লাগছে। এর সমস্ত কৃতিত্ব নিথিলনের।”

তামিল ছবিতে বিজয় সেতুপতি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। অনুরাগ কাশ্যপ ছিলেন খলনায়কের ভূমিকায়। সঞ্চনা নামিদাস বিজয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেন এবং পরে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজা’ চিত্রনাট্য, অভিনয় এবং অনবদ্য কাহিনির জন্যও প্রশংসিত হয়েছিল।

Tags: বিজয় সেতুপতিমহারাজাসিক্যুয়েল
Previous Post

দেশীয় শিল্প সুরক্ষায় সরকারি ক্রয় বিধিতে পরিবর্তন, অনুমোদন মন্ত্রিসভায়

Next Post

গণমাধ্যমে স্বাধীনতা, জবাবদিহি ও নৈতিকতা নিশ্চিতের আহ্বান

Next Post
ছবি: সংগৃহীত

গণমাধ্যমে স্বাধীনতা, জবাবদিহি ও নৈতিকতা নিশ্চিতের আহ্বান

ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে বিনা সার্ভিস চার্জে চালু হল ডিজিটাল পেমেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT