চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব অংশীজনকে নিয়ে কাজ করতে চাই: বিসিক চেয়ারম্যান

জাহিদ রহমান by জাহিদ রহমান
3:10 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: বিসিক এপিআই শিল্পপার্ক সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা।

ছবি: বিসিক এপিআই শিল্পপার্ক সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেছেন, বিসিক মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস; ইনগ্রিডেন্টস-এপিআই পার্ককে সক্রিয় ও সচল করতে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় অংশীজনদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিসিক-এর আয়োজনে এপিআই শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজের কনফারেন্স কক্ষে আয়োজিত বিসিক এপিআই শিল্পপার্ক সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানে কাউকে দোষারোপ করে সময় নষ্ট করতে চাই না। আমরা দ্রুততম সময়ে এখানে অবকাঠামোর আরও উন্নয়ন করতে চাই। বিদ্যুৎ সংযোগ বাড়ানো, রাস্তাঘাট নির্মাণ, লাইটিং, নিরাপত্তা ও সুরক্ষা সবই করতে চাই।

তিনি আরও বলেন, ‘বিসিকের নানান সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমরা বসে থাকতে চাই না। সময়টাকে কাজে লাগানো প্রয়োজন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহাসচিব যে সব সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেছেন সেগুলো বাস্তবায়নে অংশীজনদের সাথে নিয়ে এক হয়ে কাজ করতে চাই।’

মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দ্য একমি ল্যাবরেটরিজ লি. এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহাসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান এপিআইএর পার্কের প্লট বরাদ্দ, সিইটিপি (সেন্ট্রাল ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) প্রকল্পের প্লট হস্তান্তর, প্লটের ওপর অতিরিক্ত সুদ আরোপ, এপিআইপার্কের গ্যাস সংযোগ, শিল্প পার্কের সার্ভিস চার্জ মওকুফ, এপিআই শিল্প পার্কের জন্য গ্যাসের বিকল্প জ্বালানি অনুসন্ধান সহ মোট ১২টি বিষয়ের অগ্রগতি ও সমস্যা সমাধানে বিসিক চেয়ারম্যানের মনোযোগ আকর্ষণ করেন।

তিনি বলেন, এসব বিষয় যত তাড়াতাড়ি সমাধান করা যাবে তত তাড়াতাড়ি এপিআই পার্কে আরও বিনিয়োগ বাড়বে।

অংশীজনদের পক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি., হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি., দ্য একমি ল্যাবরেটরিজ লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, নিপ্রো জেএমআই ফার্মা লি., গ্লোব ফার্মাসিউটিক্যালস লি., বায়োফার্মা লি, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, ইউনিমেইড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লি. সহ অন্যান্য ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Tags: বিসিক চেয়ারম্যানমতবিনিময় সভা
Previous Post

উন্নয়ন খাতের গল্প ও কনটেন্টে স্বীকৃতি দিতে ‘ডেভকম অ্যাওয়ার্ড’

Next Post

পুত্রের মা হলেন অভিনেত্রী সোহিনী

Next Post

পুত্রের মা হলেন অভিনেত্রী সোহিনী

ছবি: কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (সংগৃহীত)।

কোথায়, কীভাবে ও কেন অপ্রতিমকে হত্যা, জানাল পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT