জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সাইডলাইন মিটিং ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুুত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা।








