এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। সেমিতে এসে ভারতের বিপক্ষে বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ফাইনালে ওঠার লড়াইয়ে শেফালি ভার্মার সেঞ্চুরিতে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে হারমানপ্রীত কৌরের দল। জিততে বাংলাদেশের প্রয়োজন ১৯৬ রান।
জাপানের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হারমানপ্রীত। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে দলটি। ভারতের বড় পুঁজির পিছে ভূমিকার শেফালির। তার ৪৯ বলে অপরাজিত ১০০ রানের ঝড়ো ইনিংসে ছিল ৯ ছক্কা এবং ৩ চারের মার।
এরআগে ওপেনিংয়ে নেমে স্মৃতি মান্দানা ১৮ বলে করেন ৩৭ রান। অধিনায়ক হারমানপ্রীত করেন ৩৩ বলে ৪০ রান। ভারতী ফুলমালি অপরাজিত ৯ রান করেন।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান এবং নাহিদা আক্তার।









