চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যানথ্রপিক-ওপেনএআইসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গতি কমাতে নিজেদের মধ্যে অবৈধ সমঝোতার অভিযোগে অ্যানথ্রপিক, ওপেনএআই, স্পেসএক্সএআই ও গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠানগুলো উন্নয়নের গতি কমানোর বিষয়ে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে দেশটির অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে। এর ফলে অর্থের বিনিময়ে এআই সেবা ব্যবহারকারী গ্রাহকেরা কম সুবিধা পেতে পারেন বলেও মামলায় দাবি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে সমন্বয়ের উদ্যোগ প্রকাশ্যে আসে। ওই দিন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই একটি প্রবন্ধ প্রকাশ করেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের স্বার্থে এআই উন্নয়নের গতি কমাতে পুরো শিল্পখাতের মধ্যে সহযোগিতার আহ্বান জানান তিনি।

একই দিনে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান, স্পেসএক্সএআইয়ের ইলন মাস্ক এবং গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস সামাজিক যোগাযোগমাধ্যমে আমোদেইয়ের প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

মামলায় বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, এআই খাতের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যদি নিজেদের উন্নয়ন কার্যক্রম প্রতিযোগিতার স্বাভাবিক গতির চেয়ে ধীর করার বিষয়ে একমত হয়, তাহলে এতে ভোক্তাদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

চ্যাটজিপিটি, ক্লড, গ্রক ও জেমিনির মতো এআই সেবার অর্থপ্রদানকারী চারজন গ্রাহক মামলাটির বাদী হয়েছেন। যুক্তরাষ্ট্রজুড়ে এসব সেবার অন্যান্য অর্থপ্রদানকারী গ্রাহকদের পক্ষেও মামলাটি পরিচালনার আবেদন করা হয়েছে।

বাদীদের প্রধান আইনজীবী নিক রাউলি বলেন, এআই নিরাপত্তা ও নীতিমালা যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মুনাফাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজেদের স্বার্থে করা সমঝোতার ওপর নির্ভর করে, তাহলে এআই দ্রুত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল ও স্পেসএক্সএআইয়ের প্রতিনিধিরা শনিবার পর্যন্ত এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

এর আগে এআই উন্নয়নের গতি কমানোর প্রস্তাব দিয়ে লেখা প্রবন্ধে আমোদেই সম্ভাব্য অ্যান্টিট্রাস্ট আইনি জটিলতার বিষয়টি স্বীকার করেছিলেন। তিনি লিখেছিলেন, এ ধরনের আন্তঃপ্রতিষ্ঠান আলোচনায় যুক্তরাষ্ট্র সরকারের মধ্যস্থতা করা অথবা অন্তত আলোচনার সুযোগ তৈরি করা সহায়ক হতে পারে। এ জন্য নির্দিষ্ট ধরনের নিরাপত্তা বিষয়ক আলোচনার ক্ষেত্রে সরকারকে সীমিত আইনি ছাড় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এর জবাবে অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ওপেনএআই এমন একটি ফেডারেল কাঠামোকে স্বাগত জানায়, যেখানে এআই নিরাপত্তার জন্য অভিন্ন নিয়ম থাকবে। তবে এ ধরনের কাজ শুরুর জন্য অ্যান্টিট্রাস্ট আইনের ছাড় বা নতুন আইন প্রণয়ন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

মানুষের নিয়ন্ত্রণ এআইয়ের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ঘিরে সাম্প্রতিক সময়ে উন্নয়নের গতি নিয়ন্ত্রণের আলোচনা জোরালো হয়েছে। তবে এআই খাতের অনেক শীর্ষ ব্যক্তি এর আগেও নিরাপত্তা নিশ্চিত করতে অভিন্ন মানদণ্ড তৈরি এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের পক্ষে কথা বলেছেন।

Tags: অ্যানথ্রপিকওপেনএআইমামলা
Previous Post

ইংল্যান্ডের কাছে শীর্ষ হারাল ভারত, টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ কোথায়

Next Post

শেফালির ৪৯ বলে সেঞ্চুরি, বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলে দিলো ভারত

Next Post

শেফালির ৪৯ বলে সেঞ্চুরি, বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলে দিলো ভারত

ছবি: সংগৃহীত।

রাগের সময় কী করবেন? নবীজি (সা.)-এর ৫টি গুরুত্বপূর্ণ শিক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT