চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে কমিটির আয়োজিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের সংশ্লিষ্ট দলগুলো।

জোটের নেতারা মনে করেন, গণভোটের রায় কীভাবে ব্যাখ্যা ও বাস্তবায়ন করা হবে, সে ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের বক্তব্য, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বর্তমান উদ্যোগ সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ, গণভোটের রায় নিয়ে জোটের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন নেতারা। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও বিস্তারিত জানানো হবে।

এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে রোববার মতবিনিময় করছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। কমিটির আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

Tags: ১১ দলীয় ঐক্যবাংলাদেশ জামায়াতে ইসলামীসংবাদ সম্মেলন
Previous Post

কুমিল্লায় নিজ বাড়ির পাশেই দাফন করা হবে অপ্রতিমকে

Next Post

অনলাইন নিরাপত্তা ও এআই নিয়ন্ত্রণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তা চায় অস্ট্রেলিয়া

Next Post
ছবি: সংগৃহীত

অনলাইন নিরাপত্তা ও এআই নিয়ন্ত্রণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তা চায় অস্ট্রেলিয়া

ছবি: সিএনএনের প্রতিবেদক বেটসি ক্লেইনের প্রেস পাস জব্দ করেছে মার্কিন সিক্রেট সার্ভিস (সংগৃহীত)।

হোয়াইট হাউসে সিএনএন প্রতিবেদকের প্রেস পাস জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT