চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁথি পাঠ, নাচ-গানে দিনব্যাপী আগামী উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

কেউ গানের সুরে মাতিয়েছে, কেউ মুগ্ধ করেছে পুঁথি পাঠ, নাচ কিংবা চিত্র প্রদর্শনীতে। কেউ আবার বিজ্ঞান ও গণিতের নানা প্রকল্প উপস্থাপন করে দেখিয়েছে নিজের মেধা ও সৃজনশীলতা। ছিল কুইজ প্রতিযোগিতাতেও প্রাণবন্ত অংশগ্রহণ।

আর শিশুদের উৎসাহ দিতে পাশে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানার মতো গুণীজনেরা।

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আগামী ফেস্ট ২০২৬’। ‘সব শিশুদের জন্য শিক্ষা’ প্রতিপাদ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ উৎসবে অংশ নেয় আগামী বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।

উৎসবে শিশুদের জন্য ছিল গান, নাচ, পুঁথি পাঠ, চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। পাশাপাশি বিজ্ঞান ও গণিত মেলায় নিজেদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় দেয় শিক্ষার্থীরা। মেলায় ১৪টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে তারা।

শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্প ও শিল্পকর্ম মূল্যায়ন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞরা। এ সময় তারা শিশুদের সঙ্গে মতবিনিময়ও করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক নেহরীন মাজেদ এবং আগামী ইনকর্পোরেটেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আমিনুল ইসলাম। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব রসায়ন ও আনবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও চিত্রশিল্পী রশীদ আমিন (ড. বজলুর রশীদ খান), স্থপতি ও শিশুতোষ ম্যাগাজিন ‘টইটম্বুর’-এর সহ-প্রতিষ্ঠাতা হাসনাইন সাবিহ নায়েকসহ অনেকে।

উৎসবে ‘আগামী’ ম্যাগাজিনের প্রকাশনা উদ্বোধন করেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট নাফিসা খানম। ম্যাগাজিনটিতে সংস্থাটির পথচলা, বিভিন্ন কার্যক্রম ও অর্জনের পাশাপাশি শিশু ও বিদ্যালয়গুলোর সঙ্গে তাদের কাজের নানা দিক তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ তৈরি এবং তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে কাজ করছে ‘আগামী’। সেই কাজের অংশ হিসেবেই ‘আগামী ফেস্ট’-এর আয়োজন। এখানে শিশুদের শুধু দর্শক হিসেবে নয়, বরং উৎসবের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তুলে ধরা হয়েছে।

আয়োজকদের ভাষ্য, “আমাদের সঙ্গে যুক্ত অনেক শিশু সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসে। কিন্তু সুযোগ পেলে তাদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাও সমানভাবে বিকশিত হতে পারে। এই উৎসবের মাধ্যমে আমরা তাদের সেই সুযোগ করে দিতে চাই এবং তাদের অর্জন ও প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চাই।”

অধ্যাপক জেবা ইসলাম সিরাজ বলেন, “আমাদের অনেক শিশু আছে, যারা সমাজের সুবিধা থেকে বঞ্চিত। তাদের কেউ কেউ খুবই মেধাবী। তাদের মেধার বিকাশের জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে।”

শিশুদের সঙ্গে এমন আয়োজনে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। তিনি বলেন, “শিশুদের সৃজনশীলতার বিকাশের জন্য এই আয়োজনে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আগামী শিশুদের নিয়ে যে কাজটি করে যাচ্ছে, এটি আসলে আমাদের সবার দায়িত্বটিই তারা পালন করছেন।”

পরে খালি গলায় ‘ও আমার দেশের মাটি’ গানটি গেয়ে শোনান অদিতি মহসিন।

নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানাও শিশুদের প্রতিভা দেখে মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, “শিশুরা কত রকম প্রতিবন্ধকতার মধ্যে থেকেও নিজেকে বিকশিত করার জন্য চেষ্টা করছে, তা দেখে আমি অভিভূত।”

Tags: অদিতি মহসিনআগামীগাননাচরেবেকা সুলতানাশিশু
Previous Post

রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

Next Post

মেট্রোরেলের পেছনে খরচ আড়াই লাখ কোটি, আয় দিয়ে ঋণ শোধ সম্ভব?

Next Post

মেট্রোরেলের পেছনে খরচ আড়াই লাখ কোটি, আয় দিয়ে ঋণ শোধ সম্ভব?

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সুসম্পর্ক উভয়ের জাতীয় স্বার্থেই মঙ্গলজনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT