চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: ‘জেডএফসি ২’-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে থাই বক্সিং (মুয়ে থাই), প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল (খালি হাতে) বক্সিংয়ের রোমাঞ্চকর বাউট অনুষ্ঠিত হয়। 

দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’এর ​পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে বিশ্বমঞ্চের অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা।

​বেয়ার-নাকল বক্সিংয়ে নতুন অধ্যায়:
আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বেয়ার-নাকল বক্সিং’। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ ও রোমাঞ্চকর বাউটে আমেরিকার বিশ্বখ্যাত ফাইটার উইল চপ মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরির। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাউটে জয় ছিনিয়ে নেন আমেরিকান উইল চপ। এই বাউটের মাধ্যমে দেশের কমব্যাট স্পোর্টসে এক নতুন পেশাদার যুগের সূচনা হলো।

​শিরোপা ও আন্তর্জাতিক বাউটের ফলাফল
​জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ: মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ।
​আন্তর্জাতিক বাউট: ফিলিপিন্সের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম।
​অন্যান্য বাউট: ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন। এছাড়া জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন। বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় লাভ করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

খেলার বাইরেও গ্যালারিতে ছিল বিনোদন জগতের তারকাদের বর্ণিল উপস্থিতি। দর্শকদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি। এছাড়া গ্যালারিতে উপস্থিত থেকে লড়াই উপভোগ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

​বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা
চলতি বছরের গত এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই দ্বিতীয় আসরটি দেশের কমব্যাট স্পোর্টসকে আরও এক ধাপ এগিয়ে নিল। বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এই ধরণের আন্তর্জাতিক আয়োজন কেবল স্থানীয় ফাইটারদের পেশাদার সুযোগই তৈরি করছে না, বরং বিশ্ব স্পোর্টস মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করছে। প্রথাগত খেলার বাইরে কমব্যাট স্পোর্টসের এই জোয়ার তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Tags: ইউএসএজেফারথাইল্যান্ডপলাশফারিণবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, আইআইটি বোম্বের শিক্ষার্থীর আত্মহত্যা

Next Post

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক পুলিশ, নাশকতা ঠেকাতে নজরদারি

Next Post
ছবি: সংগৃহীত

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক পুলিশ, নাশকতা ঠেকাতে নজরদারি

ছবি: সংগৃহীত

লোক দেখানো ইবাদত থেকে কেন সতর্ক করা হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT