প্রেম, পরকীয়া, নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র নির্মিত ‘তালাশ’ এবার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। ছবিটি পরিচালনা করেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আদার আজাদ, যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন।
আদরের ‘তালাশ’ ছবিতে সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আরও আছেন আসিফ খান, দীপক খান, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ।
ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত থ্রিলার ধর্মী ‘তালাশ’ বড়পর্দায় দেখে এর আগে অনেকেই মুগ্ধতার কথা জানিয়েছেন। যারা সিনেমাটি দেখেননি, তাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এলো আইস্ক্রিন।
প্লাটফর্মটি থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে আইস্ক্রিনে দর্শক স্ট্রিমিং করতে পারবেন ‘তালাশ’।









