চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী বছর মার্চে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে উৎসর্গ করা হবে পুরো সিরিজ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের তিনটি ম্যাচই হবে কাঠমান্ডুতে। ম্যাচগুলো গড়াবে ২৬, ২৮ ও ৩০ মার্চ। এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ও নেপাল।

নেপাল সফরের আলোচনা শুরু হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকে। বুধবার বিসিবিতে এসে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে প্রস্তাবিত সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছে বিসিবি। সংস্থাটি বলছে, কঠিন সময়ে ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেবে এই সিরিজ।

নেপাল ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স প্রোগ্রাম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Tags: কাঠমান্ডুটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ নেপালবিসিবিলিড স্পোর্টস
Previous Post

এনসিএলে নতুন সংস্কৃতি, ব্যাগি ক্যাপ পেয়ে উচ্ছ্বসিত অধিনায়কেরা

Next Post

হলিউডে হবে তামিল এই সিনেমার রিমেক

Next Post

হলিউডে হবে তামিল এই সিনেমার রিমেক

বিকেএসপিতে ৩০৬ ক্রীড়াবিদের বিশেষ প্রশিক্ষণ, খরচ দেবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT