চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধসহ ৮ অভিযোগে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ফ্লোরে হেগসেথের বিরুদ্ধে ৮টি অভিযোগসংবলিত অভিশংসন প্রস্তাব উত্থাপন করে সেটিকে ‘প্রিভিলেজড’ রেজুলেশন হিসেবে নথিভুক্ত করেন কেনটাকির এই আইনপ্রণেতা।

এর ফলে আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনো প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব, ভোটাভুটিতে বাধ্য করলেন থমাস ম্যাসি। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাবটি নিয়ে হাউসে ভোটাভুটি করতে হবে।

ম্যাসির প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোলিউশনের তিনটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাঁর দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে ৯০ দিনের বেশি সময় ধরে সামরিক অভিযান চালিয়ে হেগসেথ আইন লঙ্ঘন করেছেন। একই সঙ্গে কংগ্রেসের যুদ্ধসংক্রান্ত নির্দেশ উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে।

এ ছাড়া ইরানে বেসামরিক হতাহত কমানোর আইন উপেক্ষা, মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে প্রাণঘাতী হামলা, সমালোচকদের বিরুদ্ধে পেন্টাগনের ক্ষমতা ব্যবহারের অভিযোগ, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং ইয়েমেনে সামরিক অভিযানের মতো বিষয়ও অভিশংসন প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরান যুদ্ধের সময় একটি মেয়েদের স্কুলে মার্কিন হামলার ঘটনাও প্রস্তাবে উল্লেখ করেছেন ম্যাসি। ওই হামলায় বিপুলসংখ্যক মানুষ নিহত হওয়ার ঘটনা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়নে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য দায়ের কথা উঠে এসেছিল।

ম্যাসি হাউসের নিয়ম অনুযায়ী প্রস্তাবটি ‘প্রিভিলেজড’ হিসেবে উত্থাপন করায় দুই আইনপ্রণয়ন দিনের মধ্যে এ বিষয়ে ভোট হওয়ার কথা। অর্থাৎ বর্তমান সূচি অপরিবর্তিত থাকলে বৃহস্পতিবারের মধ্যে হাউসে ভোট হতে পারে।

তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। হাউসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। একই সঙ্গে পেন্টাগন হেগসেথের নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের পুরো কাঠামো তাঁর নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ।

ম্যাসি অবশ্য আগেই ইরান যুদ্ধ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতির সমালোচনা করে আসছেন। তাঁর এই পদক্ষেপের ফলে মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান আইনপ্রণেতাদের হেগসেথ ও ইরান যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করার পরিস্থিতি তৈরি হয়েছে।

Tags: অভিশংসনইমপিচমেন্টইরান যুদ্ধডেমোক্র্যাটডোনাল্ড ট্রাম্পনির্বাচনী জরিপপিট হেগসেথপেন্টাগনমধ্যবর্তী নির্বাচনমার্কিন অর্থনীতিমার্কিন নির্বাচনমার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন রাজনীতিরিপাবলিকানরিপাবলিকান পার্টি
Previous Post

নিউইয়র্কে বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বাংলাদেশ ট্রেড ফেয়ার

Next Post

‘এআই ভুল পথে যাওয়ার আশঙ্কা বাস্তব, মানুষের ভয় যৌক্তিক’

Next Post
ছবি: সংগৃহীত

'এআই ভুল পথে যাওয়ার আশঙ্কা বাস্তব, মানুষের ভয় যৌক্তিক'

ছবি: সংগৃহীত।

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT