চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনব্যাপী আয়োজনে জমে উঠল ‘উচ্ছ্বাসে স্পন্দন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) ক্যাম্পাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্বাসে স্পন্দন’ সিজন ২। এইউএসটি কালচারাল ক্লাবের আয়োজনে সম্প্রতি তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজনের প্রথম দিনে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় পাঁচটি বিভাগের প্রতিযোগিতা। আর তৃতীয় দিনে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্ট। কনসার্টে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘কাকতাল’। তাদের পরিবেশনায় আয়োজনের আনন্দ ও উৎসবমুখরতা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় ছিল পাঁচটি বিভাগ নৃত্য, সংগীত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হলিক্রস কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এইউএসটি কালচারাল ক্লাবের সভাপতি ও চ্যানেল আই ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা বলেন, “‘উচ্ছ্বাসে স্পন্দন’ শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার নাম নয়; এটি আমাদের কাছে একটি স্বপ্ন, একটি অনুভূতি এবং সংস্কৃতির মাধ্যমে মানুষকে একত্রিত করার ছোট্ট প্রয়াস। ছোটবেলা থেকেই গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহেরই বহিঃপ্রকাশ এই আয়োজন। এত বড় একটি আয়োজন কখনোই সম্ভব হতো না, যদি আমার ক্লাবের সদস্যরা একসঙ্গে কাজ না করত। এ জন্য এইউএসটি কালচারাল ক্লাবের সব সদস্যের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

এইউএসটি কালচারাল ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক আলম, সহসভাপতি আবেদ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাসিন রহমান ও মাহনাজ খান এবং সাংগঠনিক সম্পাদক তানজিল। এ ছাড়া মন্ময়, মাটি, শিহাব, দোলা, জাসেম, অভিক, সিফাত, নাইম, সাদ, মোস্তাকিমসহ আরও অনেকে আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।

তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি ও যোগাযোগের সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় ‘উচ্ছ্বাসে স্পন্দন’ সিজন ২।

Tags: নুজহাত সাবিহা পুষ্পিতা
Previous Post

আসিফ নজরুলের একার সিদ্ধান্তে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

Next Post

‘সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা, নেই রাজনৈতিক নিপীড়ন’

Next Post

‘সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা, নেই রাজনৈতিক নিপীড়ন’

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা; ভিডিও ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT