চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রশাসনের জারি করা সতর্কবার্তায় স্থানীয়দের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারের সুরক্ষা নির্দেশিকা মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের তথ্যমতে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিসের মাধ্যমে এই জরুরি সতর্কতা পাঠানো হয়। তবে, সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট ধরন বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে, অবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। বিশেষ করে জানালা থেকে দূরে কোনো ভবনের ভেতরের কক্ষে অবস্থান নিতে এবং বিপদ না কাটা পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

এ ছাড়া খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটস্থ ভবনে ঢুকতে বা কোনো মজবুত কিছুর পেছনে আশ্রয় নিতে বলা হয়েছে।

গাড়িচালকদের সতর্কবার্তা পাওয়া মাত্রই সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে, সাধারণ মানুষকে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে অফিসিয়াল মাধ্যমের নির্দেশাবলী অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ার মধ্যে এই সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে হুথিরা সৌদি শহর ও অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যার জবাবে সৌদি বাহিনীও ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালায়।

Tags: জরুরি সতর্কতা জারিহুথি গোষ্ঠী
Previous Post

ডিসেম্বরেই আসছে শাহরুখের ‘কিং’, জানালেন নিজেই!

Next Post

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব

Next Post
ছবি: ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব

ছবি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

শেখ হাসিনাসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT