চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগসহ ১০ ফাইনালের ভেন্যু জানাল উয়েফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

২০২৬/২৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বে কেবল এক রাউন্ড শেষ হয়েছে। এরমধ্যে ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোথায় আয়োজন করা হবে সেটিও জানিয়ে দিলো উয়েফা। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে উয়েফা ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের ফাইনাল কোথায় হবে জানিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে লা লিগা জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়াডা মেট্রোপলিটানোতে, এটা আগেই ঠিক করা। আর আগামী দুবছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইউরোপের ঐতিহাসিক দুটি স্টেডিয়ামে হবে। উয়েফা নির্বাহী কমিটি মঙ্গলবার ভেন্যু নিশ্চিত করেছে।

২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায়। এটি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে স্পেনের ন্যু ক্যাম্পে। বার্সেলোনার ঘরের মাঠ এটি।

২০২৮ সালে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে, এটি ফুটবল ক্লাব লিঁওর মাঠ। ২০২৯ সালের ফাইনাল আয়োজন করবে ওয়েলসের কার্ডিফে অবস্থিত ওয়েলস জাতীয় স্টেডিয়াম।

২০২৮ সালের ইউরোপা কাপের ফাইনাল হবে ন্যাশনাল অ্যারেনায়, যেটা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত। ২০২৯ সালের হবে সার্বিয়ার বেলগ্রেডের সার্বিয়া জাতীয় স্টেডিয়ামে।

২০২৮ সালের কনফারেন্স লিগের ফাইনাল হবে ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। ২০২৯ সালের হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

অন্যদিকে নেদারল্যান্ডেসের রাজধানী আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় হবে ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল। ২০২৮ সালের সুপার কাপের ফাইনাল আয়োজন করবে কাজাখস্থানের আস্তানা অ্যারেনা।

Tags: আলিয়াঞ্জ অ্যারেনাউয়েফাক্যাম্প ন্যুচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

‘অবসর’-এর ঘোষণা নিয়ে অমিতাভের রসিকতা!

Next Post

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের বেশি

Next Post
ছবি: সংগৃহীত।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের বেশি

ডিসেম্বরেই আসছে শাহরুখের 'কিং', জানালেন নিজেই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT