চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ‘সুপারহিরো’ হচ্ছেন আমির!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

পর্দায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই সেরা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। ইতোপূর্বেই ছাত্র, পুলিশ বা কুস্তিগির হয়ে মাত করেছেন এই তারকা। আর এবার গুঞ্জন উঠেছে ‘সুপারহিরো’ হয়ে পর্দায় ফিরছেন তিনি।

বলিউড অন্দরের খবর, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক আর বাল্কির বিগ বাজেট ‘সুপারহিরো’ শিরোনামের সিনেমায় দেখা যাবে আমিরকে। তবে প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর মধ্যেই শুরু হতে চলেছে চিত্রনাট্যের কাজ।

জানা গেছে, আমিরের কাছে সিনেমাটির প্রস্তাব পাঠিয়েছেন নির্মাতারা এবং অভিনেতাও এ নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনও চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হননি তিনি। তাই অফিশিয়ালি বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলছেন না এই অভিনেতা।

চিত্রনাট্য থেকে শুরু করে চরিত্রের রূপায়ন, আগামী কয়েক মাস এই প্রস্তুতিতেই ব্যস্ত থাকবেন নির্মাতারা। বড় বাজেট ও বিশাল পরিসরের এই সিনেমার কেবল গল্প বা চরিত্রই নয়, সেট ডিজাইন, আবহ এবং সুপারহিরোর লুক নিয়েও চলছে সুদূরপ্রসারী পরিকল্পনা।

সিনেমা নির্বাচনে বরাবরই খুঁতখুঁতে আমির। গল্প ও চরিত্রে শতভাগ সন্তুষ্ট না হলে ক্যামেরার সামনে দাঁড়ান না তিনি। গুঞ্জন রয়েছে, নতুন এই ছবির চিত্রনাট্য নিয়েও নির্মাতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চালাচ্ছেন এই অভিনেতা।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জামিন পার’ সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রজেক্ট।

Tags: ‘মিস্টার পারফেকশনিস্ট’আমির খান
Previous Post

বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত

Next Post

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র নতুন শাখা খুলছেন ওমর সানী

Next Post

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র নতুন শাখা খুলছেন ওমর সানী

আর্জেন্টিনা জার্সিতে আর একবার দেখা যাবে মেসিকে, কবে-কার বিপক্ষে নামছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT